কমিটি নিয়ে দ্বন্দ্ব, রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ

রাজশাহীতে মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে দূরপাল্লা ও আন্তঃজেলার সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকদের একটি অংশ আকস্মিকভাবে বাস চলাচল বন্ধ করে দেন। এরপর থেকে রাজশাহী নগরীর শিরোইল বাস টার্মিনাল থেকে কোনো রুটেই বাস ছেড়ে যেতে দেখা যায়নি।
জানা গেছে, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি প্রত্যাখ্যান করে নির্বাচনের দাবিতে এ কর্মসূচি পালন করছেন শ্রমিকদের একাংশ।
বাস চলাচল বন্ধ থাকায় সকাল থেকেই টার্মিনালে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। দূরপাল্লার বিভিন্ন পরিবহনের কাউন্টার বন্ধ থাকলেও অনেকে ঘণ্টার পর ঘণ্টা বাসের অপেক্ষায় ছিলেন। অনেকে আবার ক্ষোভও প্রকাশ করেন।
রংপুরগামী যাত্রী মাজেদুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে বাড়ি যাওয়ার সব প্রস্তুতি নিয়ে তিনি বাসস্ট্যান্ডে এসেছিলেন। কিন্তু এসে জানতে পারেন বাস চলাচল বন্ধ রয়েছে।
আরেক যাত্রী হুসনে আরা খাতুন বলেন, সকালে ঝিনাইদহ যাওয়ার উদ্দেশ্যে টার্মিনালে এসে দেখেন কোনো বাস চলছে না। সাধারণ মানুষকে এভাবে ভোগান্তিতে ফেলা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করে। এতে সভাপতি করা হয় রফিকুল ইসলাম পাখিকে এবং সাধারণ সম্পাদক করা হয় মমিনুল ইসলামকে।
রফিকুল ইসলাম পাখি এর আগে সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। সম্প্রতি তাঁর নেতৃত্বে শ্রমিকদের ওপর হামলার অভিযোগ ওঠার পর থেকেই একটি অংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়। নতুন কমিটি ঘোষণার পর সেই বিরোধ আরও প্রকাশ্যে আসে। উল্লেখ্য, রফিকুল ইসলাম পাখি বর্তমানে রাজশাহী মহানগর শ্রমিক দলের সভাপতির দায়িত্বেও আছেন।
বাস চলাচল বন্ধের বিষয়ে জানতে চাইলে রফিকুল ইসলাম পাখি বলেন, কারা বাস বন্ধ করেছে, তা তাঁর জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।
অন্যদিকে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, নতুন কমিটি প্রত্যাখ্যান করেই শ্রমিকদের একটি অংশ বাস চলাচল বন্ধ রেখেছেন। পরিস্থিতি সমাধানে আলোচনা চলছে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

