আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো দল বা ব্যক্তির নন: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

জনপ্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ। একই সঙ্গে নাগরিক সেবা সহজ করা, প্রশাসনে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সরকারি কাজে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
সরকারি কর্মকর্তাদের কোনো দল বা ব্যক্তির প্রতি আনুগত্য নয়, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালনের কথা স্মরণ করিয়ে দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ। প্রশাসনে দলীয় প্রভাবের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে কর্মকর্তাদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যক্রম পর্যালোচনা করা হয়।
সাঈদ আহমেদ বলেন, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে কোনো আইনগত, প্রশাসনিক কিংবা বাস্তব সমস্যা থাকলে তা কমিটির সামনে পরিষ্কারভাবে তুলে ধরতে হবে। প্রয়োজনীয় তথ্য ও নথি গোপন না করে প্রকৃত পরিস্থিতি জানাতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রশাসনের কাজের ধরনেও পরিবর্তন আনার প্রয়োজনীয়তা তুলে ধরেন কমিটির সভাপতি। তাঁর মতে, নাগরিকদের সেবা পেতে যেন অযথা সময়, অর্থ ও শ্রম ব্যয় করতে না হয়, সে জন্য সরকারি কার্যক্রম আরও সহজ ও গতিশীল করতে হবে। এ ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার, স্বচ্ছতা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
বৈঠকে সরকারি কর্মকর্তাদের সঙ্গে সংসদীয় কমিটির সম্পর্কের বিষয়টিও তুলে ধরেন সাঈদ আহমেদ। কমিটিকে প্রতিপক্ষ হিসেবে না দেখে দেশের মানুষের কল্যাণে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং দায়িত্ব পালনে সহযোগিতামূলক মনোভাব গড়ে তোলার ওপরও জোর দেন।
বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যক্রম নিয়ে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বিসিএস প্রশাসন একাডেমি, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর, সরকারি যানবাহন অধিদপ্তর, সরকারি কর্মচারী হাসপাতাল, বিআইএএম ফাউন্ডেশন, জাতীয় উন্নয়ন প্রশাসন অ্যাকাডেমি (নাডা) এবং জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন অ্যাকাডেমির কার্যক্রম পর্যালোচনা করা হয়।
বাজেট বরাদ্দের তুলনায় যেসব প্রকল্পের বাস্তবায়ন ধীরগতিতে চলছে, সেগুলোর কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি। পাশাপাশি ‘সবার উপরে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নে সরকারি কাজে অসহযোগিতা বা অবহেলার অভিযোগ থাকলে সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে মাঠপর্যায়ে প্রশাসনিক কার্যক্রমে সমন্বয় বাড়ানো এবং সরকারের ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নে সংশ্লিষ্টদের একযোগে কাজ করার পরামর্শ দেওয়া হয়।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের পর উপস্থিত সদস্য ও কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপর সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। মুক্তিযুদ্ধে শহীদদের পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ১৯৯০ সালের গণ-অভ্যুত্থান এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের স্মরণ করা হয়। আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীসহ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), শাহজাহান চৌধুরী, মো. আমিরুল ইসলাম খান, ফখর উদ্দিন আহমেদ, রেহেনা আক্তার রানু ও মো. নূরুল ইসলাম। এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট দপ্তর ও জাতীয় সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ফ্যামিলি কার্ডে অনিয়ম পেলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু

সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কন্যাশিশুর স্বপ্নপূরণে পরিবার ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ইউএস-বাংলার সব ফ্লাইট বাতিল

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

শিশুদের প্রশ্ন করার সুযোগ দিয়ে মেধা বিকাশের পথ তৈরি করতে হবে: অর্থমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

