হাসপাতালে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছিল। বুধবার সন্ধ্যায় পরীক্ষা শেষে তাঁকে আবার নিয়ে যান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তত্ত্বাবধানে এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহযোগিতায় ইনুকে হাসপাতালে নেওয়া হয়।
সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার জানান, বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে হাসানুল হক ইনুকে ঢামেক হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে তাঁর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ট্রাইব্যুনালে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে


