শেরপুর সাহিত্য চক্রের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ার শেরপুরে সাহিত্য ও সংস্কৃতিচর্চার অন্যতম প্রাচীন সংগঠন শেরপুর সাহিত্য চক্র -এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। শুক্রবার (১৫ মে) দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠান সাহিত্যিক, কবি, গবেষক ও সংস্কৃতিকর্মীদের এক মিলনমেলায় পরিণত হয়।
সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
উদ্বোধনী পর্বে কবি ও গবেষক ড. অশোক বিশ্বাস বলেন, “সাহিত্য মানুষের চিন্তাকে শাণিত করে সমাজকে মানবিক করে তোলে।

বর্তমান সময়ের সামাজিক অবক্ষয় রোধে সৃজনশীল চর্চার বিকল্প নেই।” তিনি নতুন প্রজন্মকে বইপড়া ও সাহিত্যচর্চায় যুক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও গবেষক ড. তারিক মনজুর বলেন, “মফস্বলভিত্তিক সাহিত্য সংগঠনগুলোই দেশের সাংস্কৃতিক ভিত্তিকে শক্তিশালী করে। রাজধানীর বাইরে থেকেও যে চার দশক ধরে মানসম্মত সাহিত্যচর্চা সম্ভব, শেরপুর সাহিত্য চক্র তার এক উজ্জ্বল দৃষ্টান্ত।”
শেরপুর সাহিত্য চক্রের সভাপতি সুলতান মাহমুদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী রিবর্নের স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের কবি-প্রাবন্ধিকরা অংশ নেন।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শেরপুর সাহিত্য চক্র পুরস্কার-২০২৫, এস এম রাহী পুরস্কার-২০২৫ এবং আব্দুস সালাম প্রিয় প্রজন্ম পুরস্কার-২০২৫ প্রদান করা হয়।
এছাড়া সংগঠনটির মুখপত্র ‘শাশ্বত বাংলার মুখ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
উল্লেখ্য, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে শেরপুর সাহিত্য চক্র স্থানীয় পর্যায়ে নিয়মিত সাহিত্য আসর ও প্রকাশনার মাধ্যমে শেরপুরের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে হত্যা রহস্য উদ্ঘাটনে ডিআইজির পুরস্কার

উন্নয়ন হতে হবে শতভাগ দুর্নীতিমুক্ত: শেরপুরে জি এম সিরাজ

শেরপুরে বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে বিএনপি অফিস ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

বিনা পারিশ্রমিকে ছয় দশক ধরে মানবসেবায় সফুরা

শেরপুরে কুকুরের কামড়ে নারী-শিশুসহ অর্ধশতাধিক আহত, আতঙ্কে এলাকাবাসী

শেরপুরে ইয়াবা-মদসহ দুই ভাই গ্রেপ্তার

শেরপুরে দুই কৃষকের ১,৪০০ কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

শেরপুরে ‘বৈকালী বেকারি’কে ৫০ হাজার টাকা জরিমানা

