শেরপুরে ইয়াবা-মদসহ দুই ভাই গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে ২০পিস ইয়াবা টাবলেট ও মদসহ দুইজন গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর শহরের জগন্নাথ পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সাফি হোসেন (৩২) ও মো. আল আমিন হোসেন (২৪)। তারা জগন্নাথ পাড়া এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথ পাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসআই মো. শামীম রেজার নেতৃত্বে পুলিশের একটি দল সাফি হোসেন ও আল আমিন হোসেনের বাড়িতে তল্লাশি করে। এ সময় ২০টি ইয়াবা ট্যাবলেট ও মদ উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে দুই কৃষকের ১,৪০০ কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

শেরপুরে ‘বৈকালী বেকারি’কে ৫০ হাজার টাকা জরিমানা

শেরপুরে গ্রামীণ প্রকল্প: কোথাও কাজ ছাড়াই বিল, কোথাও পুরোনো ইট

ফেরদৌস জামান মুকুলের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

শেরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের দাফন সম্পন্ন

শেরপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

শেরপুরে অটোরিকশা চালক হত্যা রহস্য উদ্ঘাটন, নাতী-নানি গ্রেপ্তার

শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে চার নবজাতকের জন্ম

শেরপুরে জাতীয় যুব দিবস উদযাপন, ঋণের চেক ও গাছ বিতরণ


