সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সামরিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৃহস্পতিবার (১৪ মে) সেনাসদরে ব্রিটিশ হাইকমিশনারের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও জোরদারের বিষয়েও মতবিনিময় হয়। বৈঠকে দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।

আলোচনায় বাংলাদেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। আইএসপিআর জানায়, দেশের নিরাপত্তা ও উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যয়ও ব্যক্ত করা হয় বৈঠকে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে কূটনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে একাধিক পর্যায়ে আলোচনা চলছে। এই বৈঠককেও দুই দেশের সম্পর্কের ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

