২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ইউএস-বাংলার সব ফ্লাইট বাতিল

সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে আগামী ২১ অক্টোবর পর্যন্ত সব ফ্লাইট বাতিল করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সোমবার (১২ অক্টোবর) সকালে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানিয়েছে বেসরকারি এই বিমান সংস্থা।
বিমান সংস্থাটির বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় তাদের বিএস৩৮১ ও বিএস৩৮২ নম্বর ফ্লাইটের সব যাত্রা ২১ অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে। নতুন সময়সূচি নির্ধারণ করা হলে সংশ্লিষ্ট যাত্রীদের তা জানিয়ে দেওয়া হবে।
এ অবস্থায় যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়েছে ইউএস-বাংলা। ফ্লাইটের সর্বশেষ অবস্থা, টিকিট পুনরায় বুকিং এবং পরবর্তী নির্দেশনা জানতে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে সংশ্লিষ্ট বিক্রয়কেন্দ্র বা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
তিন দিনে বাতিল ১০টি ফ্লাইট
রিয়াদের বর্তমান পরিস্থিতির প্রভাবে গত তিন দিনে বাংলাদেশ থেকে রিয়াদগামী মোট ১০টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শনিবার থেকে সোমবার সকাল পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি, সৌদিয়ার তিনটি এবং রিয়াদ এয়ারের তিনটি ফ্লাইট রয়েছে। এসব ফ্লাইটের মোট যাত্রীর সংখ্যা ছিল ৩ হাজার ৪৩১।
এর আগে, রোববার হুথিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। এর প্রভাব পড়ে বাংলাদেশ থেকে সৌদি আরবগামী ফ্লাইট চলাচলেও। পরিস্থিতির কারণে যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আনতে হচ্ছে।
রিয়াদগামী যাত্রীদের তাই যাত্রার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কন্যাশিশুর স্বপ্নপূরণে পরিবার ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

শিশুদের প্রশ্ন করার সুযোগ দিয়ে মেধা বিকাশের পথ তৈরি করতে হবে: অর্থমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

