রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি (ইউরেনিয়াম) সরবরাহ নিয়ে কোনো ধরনের সংকট নেই বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। সব ধরনের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে শিল্পকলা একাডেমিতে বিশ্ব হাসি দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত ‘ঠোঁট-তালু কাটা কোনো অভিশাপ নয়, চিকিৎসায় ভালো হয়’ শীর্ষক এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মেগা প্রকল্পটির সার্বিক অগ্রগতি তুলে ধরে মন্ত্রী বলেন, রূপপুর প্রকল্পটি অনেক বড় ও জটিল। নির্ধারিত সময়ের মধ্যে সব কাজ শেষ করতে গিয়ে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত সমস্যা সামনে আসতে পারে। তবে এটি আন্তর্জাতিক মানের ‘থ্রি জেনারেশন প্লাস’ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। সব ধরনের নিরাপত্তা বিধি মেনে উৎপাদনে পৌঁছাতে দেশবাসীর কাছে কিছুটা সময় দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রকল্পটির জ্বালানি সরবরাহ বা ইউরেনিয়াম আসা প্রসঙ্গে কোনো জটিলতা রয়েছে কি না, জানতে চাওয়া হলে মন্ত্রী সরাসরি তা নাকচ করে দিয়ে বলেন, “ইনশাল্লাহ নাই।” তিনি আরও বলেন, এত বড় প্রকল্পে অনেক যন্ত্রপাতি থাকে। কোনো কোনো যন্ত্র কাজ না করলে সেটি পরীক্ষা করে আবার চালু করতে হয়। আবার উচ্চ তাপমাত্রায় কাজ করার পর তা ঠান্ডা (কোল্ড ডাউন) করতেও সময়ের প্রয়োজন হয়।
রূপপুরের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের নির্ধারিত সময়সীমা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বড় প্রকল্পে অনেক সময় অপ্রত্যাশিত সমস্যা দেখা দেয়। এ কারণে আগে নির্দিষ্ট তারিখ দেওয়া হলেও তা সবসময় ধরে রাখা সম্ভব হয় না। ঘরবাড়ি তৈরির উদাহরণ দিয়ে তিনি বলেন, দুই বছরে বাড়ি শেষ করার কথা থাকলেও অনেক সময় তা সম্ভব হয় না। ১ হাজার ২২৪ মেগাওয়াটের এই বিদ্যুৎকেন্দ্রে ছোটখাটো সমস্যা দেখা দিলেও নিরাপত্তা ও সুরক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
রূপপুর প্রকল্প নিয়ে সঠিক তথ্য জানতে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে তথ্য নেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, যেকোনো তথ্যের জন্য সরাসরি মন্ত্রী, সচিব, প্রকল্প পরিচালক (পিডি) কিংবা ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছ থেকে তথ্য নেওয়া উচিত। বিভিন্ন ব্যক্তির কাছ থেকে তথ্য নেওয়া হলে প্রকল্পের প্রকৃত পরিস্থিতি সম্পর্কে বিভ্রান্তি তৈরি হতে পারে। দেশের মানুষ যেন বিভ্রান্ত না হয়, সে বিষয়ে সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

