নেত্রকোনায় বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানে আগুন, দগ্ধ দোকানি

নেত্রকোনার কেন্দুয়ায় বাকিতে সিগারেট না দেওয়ায় একটি মুদি দোকানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অগ্নিদগ্ধ দোকানি মো. ইব্রাহিম খলিল (৩৫) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর অভিযুক্ত যুবক মো. সুমনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কেন্দুয়া-আঠারোবাড়ী সড়কের পাশে সাহিতপুর বাজারের ‘ইসরাত জাহান স্টোরে’ এ ঘটনা ঘটে। দগ্ধ ইব্রাহিম খলিল চেংজানা গ্রামের সুলতান উদ্দিনের ছেলে। অন্যদিকে গ্রেপ্তার সুমন একই গ্রামের মৃত কদে নেওয়াজের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে ইব্রাহিম খলিল তার দোকানে বেচাকেনা করছিলেন। এ সময় সুমন দোকানে এসে টাকা না দিয়ে বাকিতে সিগারেট চান। ইব্রাহিম বাকিতে সিগারেট দিতে রাজি না হওয়ায় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুমন দোকানে বিক্রির জন্য রাখা বোতলজাত পেট্রোল নিয়ে দোকানের ভেতর ও সামনে ছিটিয়ে দেন। এরপর গ্যাস লাইটার দিয়ে আগুন ধরিয়ে দিয়ে তিনি দ্রুত পালিয়ে যান।

মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ইব্রাহিমের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এদিকে ঘটনার পর অভিযুক্ত সুমন পালিয়ে গেলেও আড়াই ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযানে নামে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে সহিলাটি গ্রাম থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

শেরপুরে চেয়ারম্যান-মেম্বার দ্বন্দ্বে শীত শেষেও গরিবের কম্বল গুদামে

গাছের চারা খেয়েছে গরু, কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

আর্জেন্টিনার জয়ে বিজয় মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে প্রাণ গেল যুবকের

নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে ২ হাজার হেক্টরের বেশি ফসলি জমি

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী: কাঙ্ক্ষিত সেবা দিতে না পারলে বদলি হয়ে যান

নেত্রকোনায় ছয়টি পিকআপসহ ৩২টি ভারতীয় গরু জব্দ, আটক ১

দামি মোবাইল ফোন কেনার টাকা না পেয়ে’ কলেজছাত্রের আত্মহত্যা

