গাছের চারা খেয়েছে গরু, কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

নেত্রকোনার মোহনগঞ্জে গরুর চারা খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় তোতা মিয়া (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যায় সংঘটিত এ ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদেও এলাকায় কৃষক তোতা মিয়া হাওর থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে তার একটি গরু প্রতিবেশী রবি মিয়ার চোকাইগাছের চারা খেয়ে ফেলে। এ নিয়ে তোতা মিয়া ও রবি মিয়ার মধ্যে বাদানুবাদ শুরু হয়।
কথাকাটাকাটির একপর্যায়ে রবি মিয়া ক্ষিপ্ত হয়ে তোতা মিয়ার একটি পেঁপেগাছ কেটে ফেলেন। এর জেরে দুজনের মধ্যে তুমুল ঝগড়া বেধে যায়। একপর্যায়ে রবি মিয়া ধান বহনের কাজে ব্যবহৃত সুচালো বাঁশ (বারবাঁশ) দিয়ে তোতা মিয়ার মাথা ও শরীরে আঘাত করেন। এতে তোতা মিয়া মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গতকাল সকালে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই রোববার রাত সাড়ে ৯টার দিকে তোতা মিয়ার মৃত্যু হয়। নিহত তোতা মিয়া সমাজ-সহিলদেও ইউনিয়নের কমলপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
ওই গ্রামের বাসিন্দা জুয়েল মিয়া জানান, গরুর চারা খাওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে ঝগড়া হয় এবং প্রতিপক্ষের আঘাতে তোতা মিয়ার মৃত্যু হয়। সমাজ-সহিলদেও ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পলাশ মিয়া বলেন, স্থানীয়দের কাছ থেকে তিনি বিষয়টি শুনেছেন এবং ধারণা করছেন, বাঁশের সুচালো অংশ বুকে বিদ্ধ হওয়ার কারণেই তোতা মিয়ার মৃত্যু হয়েছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। তিনি আরও জানান, আজ সোমবার ময়মনসিংহে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দাফন শেষে পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে বলে জানা গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রবি মিয়া পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে এবং তার মুঠোফোন সংযোগও বন্ধ পাওয়া যাচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আইন লঙ্ঘন করে গড়ে ওঠা রিসোর্টের বিরুদ্ধে ব্যবস্থা: দীপেন দেওয়ান

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ দলের কোনো তৎপরতা বরদাশত নয়: আইজিপি

আর্জেন্টিনার জয়ে বিজয় মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে প্রাণ গেল যুবকের

নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে ২ হাজার হেক্টরের বেশি ফসলি জমি

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী: কাঙ্ক্ষিত সেবা দিতে না পারলে বদলি হয়ে যান

নেত্রকোনায় ছয়টি পিকআপসহ ৩২টি ভারতীয় গরু জব্দ, আটক ১

দামি মোবাইল ফোন কেনার টাকা না পেয়ে’ কলেজছাত্রের আত্মহত্যা

