আইন লঙ্ঘন করে গড়ে ওঠা রিসোর্টের বিরুদ্ধে ব্যবস্থা: দীপেন দেওয়ান

আইন লঙ্ঘন করে পার্বত্য চট্টগ্রামে গড়ে ওঠা রিসোর্টগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।
তিনি বলেন, পরিবেশ ও প্রচলিত আইন উপেক্ষা করে যেসব স্থাপনা তৈরি হয়েছে, সেগুলোর বিষয়ে কঠোর অবস্থান নেবে মন্ত্রণালয়।
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন মন্ত্রী।

দীপেন দেওয়ান জানান, পরিবেশ আইন লঙ্ঘনের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। এ কারণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় যেসব এলাকায় নিয়মবহির্ভূতভাবে রিসোর্ট বা পর্যটন স্থাপনা গড়ে উঠেছে, সেগুলো খতিয়ে দেখা হবে। যাচাই শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
নিজ মন্ত্রণালয়ের কার্যক্রম প্রসঙ্গে মন্ত্রী বলেন, জনবল সংকট নিরসনে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি মন্ত্রণালয়ের বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচিতে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে কর্মকর্তাদের আরও সজাগ থাকার নির্দেশনা দেন তিনি।
এ সময় ফ্যামিলি কার্ড কার্যক্রম প্রসঙ্গেও কথা বলেন দীপেন দেওয়ান। তিনি জানান, প্রাথমিকভাবে লামা এলাকা থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।
পার্বত্য অঞ্চলের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আইন ও পরিবেশের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন মন্ত্রী।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

