সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় গ্রেফতার ১

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় অপূর্ব (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে শনিবার দিবাগত রাতে উপজেলার একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার অপূর্ব দুর্গাপুর উপজেলার বাসিন্দা। তবে হত্যাকাণ্ডে তার নির্দিষ্ট ভূমিকা কী, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। গত বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার তেলুঞ্জিয়া এলাকায় গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির। দুর্বৃত্তদের হামলায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় শুক্রবার রাতে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন তার স্ত্রী আনন্দিতা সাংমা। মামলায় অজ্ঞাতপরিচয় আটজনকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকেই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
লুৎফুজ্জামান আলিফ ফকির বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। সাংবাদিকতার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি পেজ পরিচালনা করতেন তিনি। ওই পেজে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে লেখালেখি করতেন আলিফ।
তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে। তবে তিনি দুর্গাপুরের তেলুঞ্জিয়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
পরিবারে চার বছর বয়সী একটি মেয়ে ও দেড় বছর বয়সী একটি ছেলে রয়েছে আলিফের। তার হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনে তদন্তের অগ্রগতির দিকে এখন নজর রয়েছে।
জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম জানান, সাংবাদিক আলিফ হত্যার ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ডুয়েটে ভিসি নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক

মোটরসাইকেল চালকদের ওপর কর আরোপ জনস্বার্থবিরোধী: জামায়াত আমির

নেত্রকোনায় বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানে আগুন, দগ্ধ দোকানি

গাছের চারা খেয়েছে গরু, কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

আর্জেন্টিনার জয়ে বিজয় মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে প্রাণ গেল যুবকের

নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে ২ হাজার হেক্টরের বেশি ফসলি জমি

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী: কাঙ্ক্ষিত সেবা দিতে না পারলে বদলি হয়ে যান

নেত্রকোনায় ছয়টি পিকআপসহ ৩২টি ভারতীয় গরু জব্দ, আটক ১

