দামি মোবাইল ফোন কেনার টাকা না পেয়ে’ কলেজছাত্রের আত্মহত্যা

নেত্রকোনার কেন্দুয়ায় রাব্বি হাসান অনিক (১৭) নামের এক কলেজছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, পরিবারের কাছে দামি মোবাইল ফোন কেনার টাকা চেয়ে না পেয়ে কীটনাশক পান করে সে আত্মহত্যা করে।
রোববার (০৯ নভেম্বর) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জানাজা শেষে অনিককে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
অনিক কেন্দুয়া পৌরসভার বাদেআঠারবাড়ী গ্রামের মজিবুর রহমানের ছেলে। তিনি ময়মনসিংহের সৈয়দ নজরুল ইসলাম কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে অনিক বাড়িতে আসে। দামি মোবাইল ফোন কেনার জন্য পরিবারের কাছে টাকার আবদার করে। কিন্তু অভিভাবকেরা তা দিতে না পারায় অভিমান করে শনিবার রাতে কীটনাশক পান করে অনিক। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
পরিবারের আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ গ্রামের বাড়িতে আনা হয় এবং সোমবার দুপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ বিষয়ে কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মিহির রঞ্জন দেব বলেন, “পরিবারের কেউ এখনো মুখ খুলছে না। তবে প্রাথমিকভাবে জানা গেছে, দামি মোবাইল ফোন কেনার টাকা না পেয়ে আত্মহত্যা করেছে অনিক। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

