পত্নীতলায় তিন ফিলিং স্টেশনকে বিএসটিআইয়ের জরিমানা

নওগাঁর পত্নীতলায় জ্বালানি তেল পরিমাপে কম দেওয়া এবং ভূগর্ভস্থ ট্যাংকের সনদ না থাকায় তিনটি ফিলিং স্টেশনকে মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৭ অক্টোবর) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা যায়, বৈধ ক্যালিব্রেশন সনদ না থাকায় নজিপুর এলাকার ‘নূরজাহান ফিলিং স্টেশন’কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গ্রাহকদের তেল পরিমাপে কম দেওয়ার প্রমাণ মেলায় পালশা এলাকার ‘মামুন ফিলিং স্টেশন’ ও ‘হাজী-২ ফিলিং স্টেশন’কে ৩ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী এ জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পত্নীতলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. জেড. এম. নাহিদ হোসেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মো. আসাদুজ্জামান।
বিএসটিআই বগুড়া কার্যালয়ের উপপরিচালক মো. জহুরুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওজনে কারচুপি রোধ ও ভোক্তাদের সঠিক পরিমাপ নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

অনলাইন জুয়ায় হেরে ব্যাংকের টাকা ছিনতাইয়ের নাটক, কর্মকর্তাসহ গ্রেপ্তার ৬

পোরশায় ওজনে কারচুপি ও অনিয়ম করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নওগাঁর মান্দায় গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

স্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় সাংবাদিককে প্রকাশ্যে মামলার হুমকি

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় আটকে দিল বিজিবি

নওগাঁয় রেললাইন পাশ থেকে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

