পোরশায় ওজনে কারচুপি ও অনিয়ম করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নওগাঁর পোরশায় ওজনে কারচুপি এবং পণ্যের মোড়কজাতকরণে অনিয়মের দায়ে দুটি ফিলিং স্টেশনসহ তিন প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই। বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও বগুড়া বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয় যৌথভাবে এই মোবাইল কোর্ট পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা যায়, পোরশা উপজেলার সারাইগাছী মোড় এলাকায় ডিজেল পরিমাপে কম দেওয়া এবং আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদের মেয়াদ না থাকায় ‘মেসার্স বিসমিল্লাহ ফিলিং স্টেশন’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে কাতিপুর এলাকার ‘মেসার্স নাহার ফিলিং স্টেশন’কেও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া সারাইগাছি বাজারে ‘মেসার্স আল মদিনা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী’তে অভিযান চালিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির ব্রেড, বিস্কুট ও কেক পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ নেই এবং মোড়কে প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন পোরশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম। বগুড়া বিএসটিআই-এর আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার মো. সাখাওয়াত হোসেন এবং পরিদর্শক প্রকৌশলী প্রান্তজিত সরকার অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
বিএসটিআই বগুড়া অফিসের উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান মো. জহুরুল হক জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নওগাঁর মান্দায় গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

স্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় সাংবাদিককে প্রকাশ্যে মামলার হুমকি

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় আটকে দিল বিজিবি

নওগাঁয় রেললাইন পাশ থেকে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

আত্মহত্যা নয়, ছিল পরিকল্পিত হত্যা, ৮ মাস পর সিআইডির তদন্তে রহস্য উদঘাটন

রাণীনগরে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার

