নওগাঁয় রেললাইন পাশ থেকে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

নওগাঁর আত্রাইয়ে রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশির (৫৩) নামে এক কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সাহগোলা রেলস্টেশনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নেয়ামুল বাশির আত্রাই উপজেলার বড় শিমলা মহিলা কলেজে প্রভাষক পদে কর্মরত ছিলেন এবং তিনি নওগাঁ শহরের চকরামচন্দ্র এলাকার বাসিন্দা।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার সময় শেষবার মোবাইল ফোনে কথা হয় পরিবারের লোকজনের। এশার নামাজের পর বাড়ি তার ফেরার কথা ছিলো। সে মোতাবেক আত্রাই রেলষ্টেশন এলাকা থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা যোগে তিনি নওগাঁ শহরে ফিরছিলেন। পথে তাকে হত্যা করে মরদেহ সড়কের পাশে ফেলে রেখে হত্যাকারীরা পালিয়ে গেছে। খুনিরা পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করতে পারে।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, আত্রাই থানা পুলিশের মাধ্যমে জানতে পারি সাহাগোলা রেলস্টেশন এলাকায় একটি মরদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তার মাথায় গুরুত্বর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। হত্যার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার


