নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় আটকে দিল বিজিবি

মাত্র দুই সপ্তাহের ব্যবধানে নওগাঁ সীমান্ত দিয়ে আবারও নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি।
বুধবার (২৫ জুন) ভোররাতের দিকে নওগাঁর পতাড়ী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নওগাঁ-১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আদাতলা বিওপির আওতাধীন পতাড়ী সীমান্তের ৪৪ নম্বর মেইন পিলারের কাছাকাছি এলাকায় ভোররাতে কয়েকজন ব্যক্তির সন্দেহজনক চলাফেরা নজরে আসে। পরে বিজিবি সদস্যরা তাদের শূন্যরেখায় আটকে দেন।
প্রাথমিকভাবে জানা গেছে, ওই ব্যক্তিরা ভারতের বাংলা ভাষাভাষী নাগরিক। তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছিল বিএসএফ। আটক ৯ জনের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী এবং তিনজন শিশু রয়েছে।
বিজিবির এই কর্মকর্তা বলেন, বর্তমানে তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তাদের ঘিরে বিজিবির কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।
এর আগে গত ৫ জুন একই সীমান্তের কলমুডাঙ্গা এলাকায় ১৭ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। সে সময়ও বিজিবি তাদের সীমান্তে আটকে দিয়ে ফেরত পাঠায়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দহগ্রাম সীমান্তে খুঁটি বসানোর চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল বিএসএফ

পতাকা বৈঠকের পর কসবা সীমান্তে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

চৌকা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, লাঠি হাতে পাহারায় জনগণ

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

বিএনপি-জামায়াত সংঘর্ষে নিহত ১, শেরপুরে নামল ৫ প্লাটুন বিজিবি

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নওগাঁর মান্দায় গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

