দহগ্রাম সীমান্তে খুঁটি বসানোর চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের তিনবিঘা করিডর এলাকায় কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। বিজিবির বাধার মুখে শেষ পর্যন্ত কাজ বন্ধ করে ফিরে যায় বিএসএফ।
শুক্রবার (২২ মে) সন্ধ্যা ৭টার কিছু আগে দহগ্রাম ইউনিয়নের তিনবিঘা করিডর সীমান্তে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর-৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান।
সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, শূন্যরেখার কাছাকাছি এলাকায় বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্দেশ্যে বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা চালায়। বিষয়টি নজরে এলে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আপত্তি জানায় এবং কাজ বন্ধ করতে বলে।

তবে প্রাথমিকভাবে বিএসএফ সদস্যরা কাজ চালিয়ে যেতে থাকলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে দুই পক্ষই নিজেদের অবস্থান শক্ত করে নেয় এবং সীমান্ত এলাকায় তৈরি হয় চরম উত্তেজনা।
পানবাড়ী কোম্পানির বিজিবি কমান্ডার সুবেদার সোলেমান আলীর নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে বিএসএফকে কাজ বন্ধের আহ্বান জানায়। পরে উভয় পক্ষই সতর্ক অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি একাধিক সেকশনে বিভক্ত হয়ে অবস্থান নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় বিএসএফের প্রায় ৭০ থেকে ৮০ জন সদস্য এবং ৩০ থেকে ৩৫ জন শ্রমিক ওই এলাকায় উপস্থিত ছিলেন। এতে দহগ্রাম এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে রাত সাড়ে ৮টার দিকে দুই দেশের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে টেলিফোনে আলোচনা হয়। এতে উত্তেজনা প্রশমনের বিষয়ে আলোচনা হয় এবং বিতর্কিত কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্তে পরিস্থিতি শান্ত হয়। পরে উভয় পক্ষ নিজ নিজ অবস্থানে ফিরে যায়।
দহগ্রাম ইউনিয়নের বাসিন্দা মনিরুজ্জামান মনির বলেন, হঠাৎ করেই সীমান্তে কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। বিজিবি দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজিবি রংপুর-৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান বলেন, শূন্যরেখায় কোনো ধরনের নির্মাণ বা সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা মেনে নেওয়া হবে না। বিজিবির কঠোর অবস্থানের কারণে কাজ বন্ধ করতে বাধ্য হয় বিএসএফ।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিএসএফ সাড়া দেয়নি। তবে বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এর আগে গত ১৮ মে একই সীমান্ত এলাকায় বেড়া নির্মাণের চেষ্টা হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কন্যাশিশুর স্বপ্নপূরণে পরিবার ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ইউএস-বাংলার সব ফ্লাইট বাতিল

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

শিশুদের প্রশ্ন করার সুযোগ দিয়ে মেধা বিকাশের পথ তৈরি করতে হবে: অর্থমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

