চীনা নাগরিকের ফাঁদে ১৫ বাংলাদেশি নারী!

টিকটকে পরিচয় থেকে প্রেম, এরপর বিয়ের আশ্বাস। এমন কৌশলে বাংলাদেশি কিশোরী ও নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে চীনা নাগরিক চেন ইয়ংয়ের বিরুদ্ধে। পুলিশের দাবি, ভুয়া বিয়ের কাগজপত্র তৈরি করে নারীদের আস্থা অর্জনের পর তাঁদের ঢাকার বিভিন্ন ভাড়া বাসায় নিয়ে আটকে রেখে ধর্ষণ করতেন তিনি। গত তিন মাসে অন্তত ১৫ জন নারীকে বিয়ের ফাঁদে ফেলার তথ্য পেয়েছে পুলিশ।
সর্বশেষ মানিকগঞ্জের ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ঢাকায় এনে আটকে রাখা এবং একাধিকবার ধর্ষণের অভিযোগে চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর বিদ্যালয়ে যাওয়ার পথে নিখোঁজ হয় ওই স্কুলছাত্রী। পরদিন তার বাবা মানিকগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর থেকেই মেয়েটির সন্ধানে তদন্ত শুরু করে পুলিশ।

সোমবার রাতে নিখোঁজ শিক্ষার্থী তার বড় বোনকে ফোন করে জানায়, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়েছিল। পরে বিয়ের আশ্বাস ও নানা প্রলোভন দেখিয়ে তাকে ঢাকায় নিয়ে আসেন চেন। এরপর একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ করে সে।
বড় বোনের দেওয়া তথ্য এবং প্রযুক্তির সহায়তায় উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের ওই বাসার অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে সেখানে অভিযান চালিয়ে শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় চেন ইয়ংকে। অভিযানের সময় তাঁর কাছ থেকে চীনের একটি পাসপোর্ট, দুটি মুঠোফোনসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকের মাধ্যমে কিশোরী ও অবিবাহিত নারীদের সঙ্গে যোগাযোগ করতেন চেন ইয়ং। ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাঁদের বিয়ের প্রস্তাব দিতেন। আস্থা অর্জনের জন্য স্ট্যাম্পে বিয়ের জাল কাগজপত্রও তৈরি করতেন বলে অভিযোগ রয়েছে।
পরে তাঁদের ঢাকার বিভিন্ন এলাকার ভাড়া বাসায় নিয়ে আটকে রেখে ধর্ষণ করতেন বলে পুলিশের ভাষ্য। গ্রেপ্তারের পর তাঁর কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ নিতে গিয়ে গত তিন মাসে অন্তত ১৫ জন নারীকে বিয়ে করার তথ্য পেয়েছে পুলিশ।
চেন ইয়ংকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে সোমবার রাতে বিভিন্ন বয়সী কয়েকজন নারী ঘটনাস্থলে আসেন। তাঁদের মধ্যে ঢাকার সাভারের এক নারীও নিজেকে চেন ইয়ংয়ের স্ত্রী বলে দাবি করেন।
পুলিশের ধারণা, এ ঘটনায় আরও ভুক্তভোগী থাকতে পারেন। চেন ইয়ংয়ের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা চেন ইয়ংকে প্রধান আসামি করে এবং অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজনকে আসামি করে মামলা করেছেন।
মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জুলুস খান পাঠান বলেন, স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় জিডি পাওয়ার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করে। বড় বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, বুধবার (২৬ নভেম্বর) চেন ইয়ংকে আদালতে পাঠানো হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দোলন বিশ্বাস তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

১৮২ কোটি টাকার চিনি ও ডাল কিনবে সরকার

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী

বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে চীনা কারখানা স্থাপনের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার

ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ

শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে তা নির্ধারণ হবে পরে: তথ্য উপদেষ্টা

ডিসেম্বর-জানুয়ারি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি

স্বামীর মৃত্যুর ১১ মাসেও মেলেনি পেনশন-ভাতা, প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুক্তিযোদ্ধার স্ত্রীর

ভারতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

