প্রধানমন্ত্রীকে সব বলে দেব: কুষ্টিয়ার ঘটনা নিয়ে এমপি আমির হামজা

আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়া সফরে গেলে জেলার সাম্প্রতিক পরিস্থিতি ও জামায়াত নেতার বাড়িতে হামলার ঘটনা তার কাছে তুলে ধরবেন বলে জানিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয়ও প্রধানমন্ত্রীর সামনে প্রকাশ করবেন বলে মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে কুষ্টিয়া শহরে জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আমির হামজা। বুধবার রাতে শহরের ১৫ নম্বর ওয়ার্ডে জামায়াত নেতা শাজাহান আলীর বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের অভিযোগের বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক ও শাজাহান আলী উপস্থিত ছিলেন।
আমির হামজা বলেন, ‘আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় আসছেন। ওই দিন প্রধানমন্ত্রীকে সব বলে দিব। হঠাৎ করে এই ঘটনাটা কারা ঘটিয়েছে, অবশ্যই তাদের খোঁজখবর নেব। এবং উনি (প্রধানমন্ত্রী) আসলে আমি যাব, ওনার সামনে ওনাদের (বিএনপি নেতাদের) নাম ধরে বলব, এই কাজগুলো এরা ঘটিয়েছে।’

সংবাদ সম্মেলনে শাজাহান আলী অভিযোগ করেন, বালুবোঝাই ডাম্পট্রাক চলাচলের কারণে এলাকার সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর প্রতিবাদ করায় তাঁর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুলিবর্ষণ করা হয়। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরাও জড়িত বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় থানায় হত্যাচেষ্টার মামলা করার কথাও জানান শাজাহান আলী।
বালুঘাটে চাঁদাবাজির অভিযোগ নিয়েও সংবাদ সম্মেলনে কথা বলেন আমির হামজা। একটি ভিডিওর প্রসঙ্গ টেনে তিনি বলেন, শাজাহান আলী আগে ৩০ হাজার টাকা, পরে ৫০ হাজার টাকা এবং এখন প্রতিদিন এক লাখ টাকা করে নেন, এমন কথা ওই ভিডিওতে শোনা গেছে।
জামায়াতে ইসলামীর রাজনীতির ধরন তুলে ধরে আমির হামজা বলেন, দলটি আদর্শের ভিত্তিতে রাজনীতি করে। তাঁর দাবি, জামায়াত মিথ্যা মামলা বা চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়। দলটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নেতিবাচক ধারণা তৈরির চেষ্টা করা হলেও তা সফল হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এই সংসদ সদস্য। তিনি জানান, শুধু কুষ্টিয়া নয়, দেশের কোথাও পরিস্থিতি স্বাভাবিক নেই। গত ৫৫ বছরের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে বলে দাবি করেন তিনি।
কুষ্টিয়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সমালোচনা করে আমির হামজা বলেন, তাঁরা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। জনগণের করের টাকায় তাঁদের বেতন দেওয়ার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে আবারও উল্লেখ করেন।
কারাগারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন, কুষ্টিয়ার কোথাও মানুষ নিরাপদ বোধ করছে না। দেশকে ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তিনি। মানুষের বাড়িঘর, জানমাল ও সম্মান রক্ষার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান এই সংসদ সদস্য।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীকে কুষ্টিয়া সফরের আমন্ত্রণ জানিয়ে স্বাগত জানান আমির হামজা। তিনি বলেন, প্রধানমন্ত্রী দল-মতনির্বিশেষে সবার। তাঁর সফর ঘিরে জেলায় উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। বিভিন্ন স্থানে সাজসজ্জা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। প্রধানমন্ত্রী যেসব উন্নয়নকাজ উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে, সেগুলোকেও স্বাগত জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সহিংসতা করে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ: গোলাম পরওয়ার

হাসিনা আসুক, আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে: নিতাই রায় চৌধুরী

‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করা হবে: রিজভী

অস্ট্রেলিয়া-মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেফতার

পাশের দেশের মদদে অস্থিরতা তৈরির চেষ্টা, ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে ফ্যাসিস্ট শক্তি: রিজভী

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুলের পাপড়ি দিয়ে ফেরানোর চেষ্টা চলছে: আইনমন্ত্রী

বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে নিরাপত্তা জোরদার

‘আপা আসবে, তাই চলে যাচ্ছি: ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ

