গোপালগঞ্জে চলন্ত বাস থামিয়ে ছাত্রদল নেতাকে তুলে নিলেন আ. লীগ নেতাকর্মীরা!

ঢাকা থেকে গ্রামের বাড়ি ফেরার পথে গোপালগঞ্জের মুকসুদপুরে বাস থামিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের এক নেতাকে তুলে নিয়ে মারধর ও পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কথা জানার পর তাঁকে নির্যাতন করা হয়। একপর্যায়ে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিএনপি ও ছাত্রদলকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিতে বাধ্য করা হয় তাঁকে।
আহত ওই ছাত্রদল নেতার নাম মোহাম্মদ সাব্বির খান। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক। তাঁর বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলায়। বাবার নাম মৃত মো. আলকাস খান।
সাব্বির জানায়, বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ঢাকার নদ্দা থেকে ইমাদ পরিবহনের একটি বাসে রাজাপুরের উদ্দেশে রওনা হন তিনি। রাত আটটার দিকে বাসটি গোপালগঞ্জের মুকসুদপুরে পুলিশ লাইন ও ব্যাতগ্রাম এলাকার মাঝামাঝি পৌঁছালে সেটি থামানো হয়। এরপর তাঁকে বাস থেকে নামিয়ে নিয়ে যায় কয়েকজন।
সাব্বিরের অভিযোগ, বাসে তাঁর পাশের আসনে বসা এক ব্যক্তির সঙ্গে কথাবার্তার একপর্যায়ে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানান। ওই ব্যক্তি পরে বাসের পেছনে গিয়ে মুঠোফোনে কারও সঙ্গে কথা বলেন। কিছুক্ষণ পর আওয়ামী লীগের নেতাকর্মী পরিচয় দেওয়া কয়েকজন বাস থামিয়ে তাঁকে নামিয়ে নিয়ে যান।
তিনি আরও দাবি করেন, প্রায় ২০ জনের একটি দল অস্ত্রের মুখে তাঁকে জিম্মি করে মারধর করে এবং পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে তাঁর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিএনপি ও ছাত্রদলকে নিয়ে গালিগালাজপূর্ণ বক্তব্য দিতে বাধ্য করা হয়। সেই বক্তব্যের ভিডিও ধারণ করে তাঁর অ্যাকাউন্ট থেকেই প্রকাশ করা হয়।
একপর্যায়ে সেখান থেকে পালিয়ে অন্য একটি বাসে ওঠেন সাব্বির। রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুরে পৌঁছালে জেলা ছাত্রদলের নেতারা শহরের সি অফিস চত্বর থেকে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়।
পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, সাব্বিরকে তুলে নিয়ে নির্যাতন, মুক্তিপণ দাবি এবং জোর করে বক্তব্য প্রচারের অভিযোগে তাঁরা ক্ষুব্ধ। কেন্দ্রীয় নির্দেশনা পেলে হাজারো নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জে যাওয়ার কথাও জানান তিনি।
এদিকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ভিডিও কলে সাব্বিরের সঙ্গে কথা বলে তাঁর খোঁজখবর নিয়েছেন। তাঁর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা এবং অভিযুক্তদের প্রতিহত করতে জেলা ছাত্রদলের নেতাদের প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন বলে জানানো হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, হাসপাতালে পুলিশ পাঠিয়ে সাব্বিরের কাছ থেকে ঘটনার বিবরণ শোনা হয়েছে। এ ঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ৪৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি শুরু

সাবেক উপদেষ্টাদের চলতি মাসেই সরকারি বাসা ছাড়ার নির্দেশ

নির্ধারিত সময়ের আগেই সরকারি বাসা বুঝিয়ে দিয়েছি: আসিফ মাহমুদ

ক্যান্সারে আক্রান্ত নারী ফুটবলার ঋতুপর্ণার মা, অর্থসংকটে চিকিৎসা বন্ধ

গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ-নগদ অ্যাকাউন্ট বন্ধ, বিপাকে গ্রাহকেরা

গোপালগঞ্জে বিএনপির ৬ নেতার পদত্যাগ ঘোষণা

গোপালগঞ্জে লগি-বইঠা ও দেশীয় অস্ত্র নিয়ে আ. লীগের বিক্ষোভ মিছিল

আইফোন ও টাকার লোভে কলেজছাত্রকে হত্যা, গ্রেফতার ২

বিচারকের বাসভবনে ককটেল বিস্ফোরণ: গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার

