শেরপুরে ৪৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি শুরু

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে শিশুদের ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দীন। এ সময় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সাইদুজ্জামান হিমু বলেন, শিশুদের অপুষ্টিজনিত রোগ ও রাতকানা প্রতিরোধে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত কার্যকর। একটি সুস্থ ও সবল প্রজন্ম গড়তে সকল অভিভাবককে সচেতনতার সাথে তাদের শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, এ বছর উপজেলায় মোট ৪৮১টি কেন্দ্রের মাধ্যমে ৪৪ হাজার ৩৮৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৬ হাজার ২৪৭ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৮ হাজার ১৩৯ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। পুরো কার্যক্রম সফল করতে ৪৮২ জন কর্মীর পাশাপাশি ৩০ জন সুপারভাইজার দায়িত্ব পালন করছেন।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সব কেন্দ্রে নিরাপদ ও সুষ্ঠুভাবে ক্যাপসুল খাওয়ানোর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মাঠ পর্যায়ে কোনো শিশু যেন এই কর্মসূচি থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কাহালুতে ‘মডার্ণ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী’কে বিএসটিআই’র জরিমানা

বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭

বগুড়া টিভি রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটি

বগুড়া শজিমেক হাসপাতালে আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার সোনাতলায় ডোবা থেকে কিশোর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

বগুড়ায় ধর্ষণ মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

বগুড়ায় খাসির কাচ্চি বলে ভেড়া ও ছাগীর মাংস বিক্রি, দুই কাচ্চি’র দোকানে জরিমানা

জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছি: বগুড়ায় জামায়াত আমির

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

