ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি জাতীয় দলের পেসার নাহিদ রানা

চোট কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন বাংলাদেশের গতিময় পেসার নাহিদ রানা। দক্ষিণ আফ্রিকা সফরের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে তাঁর ক্রিকেটে ফেরার কথা ছিল। সেই অপেক্ষার মধ্যেই নতুন ধাক্কা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এই পেসার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের একটি সূত্র বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছে। সূত্র জানায়, গত তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন নাহিদ। শুরুতে জ্বরের তীব্রতা বেশি থাকায় তাঁর ডেঙ্গু পরীক্ষা করানো হয়। পরীক্ষার ফল পজিটিভ আসার পর তাঁকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত জুনে জিম্বাবুয়ে সফরে সাইড স্ট্রেইন ও নিতম্বের ব্যথায় আক্রান্ত হওয়ার পর থেকেই মাঠের বাইরে নাহিদ। চোট কাটিয়ে ফেরার প্রস্তুতি নিতে গিয়ে আবারও সমস্যায় পড়েছিলেন তিনি। তবে সম্প্রতি সব ধরনের চোট থেকে সেরে উঠে বোলিং শুরু করেন এই পেসার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত সেই সিরিজে তাঁকে পাওয়া যাচ্ছে না। অস্ট্রেলিয়ার চিকিৎসকের কাছ থেকে ফিটনেসের ছাড়পত্র পাওয়ার পর দেশে ফিরে অনুশীলন শুরু করেছিলেন নাহিদ। এক সপ্তাহ বোলিং করার পর তাঁর ওয়ার্কলোড পর্যালোচনা করে মাঠে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। পরে জানা যায়, ওয়ানডে নয়, টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন তিনি।
আগামী ১০ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি সিরিজ। সিরিজ শুরুর আগে হাতে এখনো প্রায় দুই সপ্তাহ সময় থাকলেও ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় নাহিদের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ডেঙ্গু থেকে সেরে ওঠার পরও একজন পেসারের স্বাভাবিক ছন্দ ও শারীরিক সক্ষমতা ফিরে পেতে সময় লাগতে পারে। জ্বর কমে গেলেও দুর্বলতা কাটিয়ে দীর্ঘ সময় বোলিং করা এবং আগের গতিতে বল করার মতো অবস্থায় ফিরতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। ফলে নাহিদের মাঠে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র কমিটি গঠন ও এতিমদের মাঝে বস্ত্র বিতরণ

পচা চালের কাচ্চি বিক্রির দায়ে বগুড়ায় কাচ্চি ডাইনকে জরিমানা

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

সারাদেশে ক্রিকেট একাডেমি গড়বে বিসিবি: তামিম

জোহানেসবার্গ টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক হচ্ছে রবিনের

দক্ষিণ আফ্রিকা সফর শেষ সাদমানের

হাসানের হ্যাটট্রিকে কোণঠাসা আফগানিস্তান, ১ রানে হারালো ৪ উইকেট

ঘরের মাঠে চা-বিরতির আগে ৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন ক্রিকেটার সাইফউদ্দিন

