শেরপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র কমিটি গঠন ও এতিমদের মাঝে বস্ত্র বিতরণ

বগুড়ার শেরপুরে দোয়া মাহফিল, এতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন ও পোশাক বিতরণ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের উপজেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (২৮ জুন) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের দড়ি মুকুন্দ গণকবর মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘শপথ করে গড়ব দেশ, গণতন্ত্রের বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা আহ্বায়ক নাসির উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির নির্বাহী সদস্য ও আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ জেলা শাখার সভাপতি সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু এবং পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুণ্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল।
অনুষ্ঠানে ‘আমরা জুলাই যোদ্ধা’র বগুড়া মহানগর শাখার আহ্বায়ক জুলফিকার আলম শেরপুর উপজেলা শাখার ৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেন। কমিটিতে নাসির উদ্দিনকে আহ্বায়ক, বকুল খন্দকারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আব্দুল্লাহ আল মামুনকে সদস্য সচিব করা হয়েছে। জুলফিকার আলম জানান, সংগঠনের কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে দিতে ইতোমধ্যে ৩৯টি উপজেলায় কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে এতিমখানার ২২ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন শরিফ এবং ৫৫ জন শিক্ষার্থীর মাঝে টুপি ও পাঞ্জাবি তুলে দেন অতিথিরা। কর্মসূচির শুরুতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের বাবা-ছেলেসহ নিহত ৩

বগুড়ায় একই স্থানে বাসের চাপায় ৭ ও কারের ধাক্কায় নিহত ২

বগুড়ায় বাসের চাপায় প্রাণ গেল ৭ শ্রমিকের

