বগুড়া সদরে ইয়াবাসহ নারী আটক

বগুড়া শহরের সুলতানগঞ্জপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মোছা. দোলেনা (২৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল ওয়াজেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। দোলেনা সুলতানগঞ্জপাড়া এলাকার মো. দুলাল হোসেনের মেয়ে।
এ ঘটনায় বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) মো. জিল্লুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুলতানগঞ্জপাড়া এলাকায় ডিএনসি বগুড়া ‘ক’ সার্কেলের একটি দল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে দোলেনাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন। জব্দ করা মাদকদ্রব্য ঘটনাস্থলেই জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে বিদ্যালয়ের মাঠে তাঁত শিল্প মেলা, ‘খেলা বাঁচাও’ স্লোগানে মেলা বন্ধের দাবি

বগুড়ায় বাসের হেলপারের ব্যাগে ২,৬০০ ইয়াবা

চকসূত্রাপুরে ময়ূরী বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় নিষিদ্ধ প্রসাধনী বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় নকল স্যানিটারি ন্যাপকিন কারখানা সিলগালা

বগুড়ায় জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ, ৫ দোকানে জরিমানা

নিষিদ্ধ স্কিন ক্রিম বিক্রির দায়ে বগুড়ায় শাহ বিপণী বিতানকে জরিমানা

পচা চালের কাচ্চি বিক্রির দায়ে বগুড়ায় কাচ্চি ডাইনকে জরিমানা

বগুড়ায় অনলাইন জুয়ার টাকার বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত

