বগুড়ায় নকল স্যানিটারি ন্যাপকিন কারখানা সিলগালা

বগুড়ায় অত্যন্ত নিম্নমানের তুলা ও টিস্যু দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে স্যানিটারি ন্যাপকিন তৈরির দায়ে একটি কারখানাকে ২ লক্ষ টাকা জরিমানা এবং সিলগালা করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুরে শহরের চক ফরিদ এলাকায় ‘এশা এন্টারপ্রাইজ’ নামক প্রতিষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব-১২ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর দেড়টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি নারীদের ব্যবহার্য স্যানিটারি ন্যাপকিন তৈরিতে অত্যন্ত নিম্নমানের তুলা ও টিস্যু ব্যবহার করছে, যা জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ। বিএসটিআইয়ের বাধ্যতামূলক অনুমোদন ছাড়াই কোনো প্রকার মান নিয়ন্ত্রণ না করে এসব পণ্য উৎপাদিত হচ্ছিল। এছাড়া প্যাকেটের গায়ে বগুড়ার পরিবর্তে ঢাকার ধামরাইয়ের ভুয়া ঠিকানা ব্যবহার করে দীর্ঘদিন ধরে ক্রেতাদের সাথে প্রতারণা করে আসছিল প্রতিষ্ঠানটি।
তদন্তে আরও দেখা যায়, কারখানাটিতে কোনো প্রকার অনুমতি ছাড়াই অত্যন্ত নিম্নমানের নেবুলাইজার ও ব্রেস্ট ফিডিং পাম্প মেশিন তৈরি করা হচ্ছিল। এসব অপরাধ স্বীকার করায় প্রতিষ্ঠানের মালিক এমদাদুল হককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। একই সাথে কারখানার স্যানিটারি ন্যাপকিন তৈরির অংশটি সাময়িকভাবে সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। এ সময় র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্য এবং জেলা পুলিশের একটি চৌকস টিম সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পিটার হাসের প্রতিষ্ঠান দেখে নয়, দামের তুলনায় এলএনজি কেনা হচ্ছে: অর্থ উপদেষ্টা

রাষ্ট্র সব ধর্মকে সমান মর্যাদা দিতে বাধ্য থাকবে: প্রধান উপদেষ্টা

বগুড়ায় জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ, ৫ দোকানে জরিমানা

নিষিদ্ধ স্কিন ক্রিম বিক্রির দায়ে বগুড়ায় শাহ বিপণী বিতানকে জরিমানা

পচা চালের কাচ্চি বিক্রির দায়ে বগুড়ায় কাচ্চি ডাইনকে জরিমানা

বগুড়ায় অনলাইন জুয়ার টাকার বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত

শোকের ঢেউয়ে স্থবির বগুড়া-৫ আসনের রাজনীতি

বগুড়ায় ২১ মামলার আসামি যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর ঢাকা থেকে গ্রেফতার

বগুড়ায় প্রেম প্রত্যাখ্যানে দাদি-নাতবউকে গলা কেটে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

