চকসূত্রাপুরে ময়ূরী বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে ‘ময়ূরী বেকারি’কে ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান সুত্রে জানা যায়, ময়ূরী বেকারিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করা হচ্ছে। এছাড়া গুণগত মান যাচাইয়ের সনদহীন রাসায়নিক ফ্লেভার ব্যবহার এবং বিএসটিআই-এর হালনাগাদ মানসনদ ছাড়াই উৎপাদন কার্যক্রম চালানো হচ্ছে। কারখানার খাদ্যকর্মীরা স্বাস্থ্যবিধি অনুসরণ করছিলেন না এবং পরিষ্কার-পরিচ্ছন্ন স্টেইনলেস স্টিলের পরিবর্তে নোংরা কাঠের টেবিল ব্যবহার করছিলেন।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়। একইসঙ্গে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয়ের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির মালিকের কাছে এসব অনিয়মের লিখিত ব্যাখ্যা তলব করা হয়েছে।

অভিযানে বগুড়া জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলসহ জেলা পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন জানান, জনস্বার্থে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কুয়েতে মিসাইল বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

বগুড়ায় নিষিদ্ধ প্রসাধনী বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় নকল স্যানিটারি ন্যাপকিন কারখানা সিলগালা

বগুড়ায় জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ, ৫ দোকানে জরিমানা

নিষিদ্ধ স্কিন ক্রিম বিক্রির দায়ে বগুড়ায় শাহ বিপণী বিতানকে জরিমানা

পচা চালের কাচ্চি বিক্রির দায়ে বগুড়ায় কাচ্চি ডাইনকে জরিমানা

বগুড়ায় অনলাইন জুয়ার টাকার বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত

শোকের ঢেউয়ে স্থবির বগুড়া-৫ আসনের রাজনীতি

বগুড়ায় ২১ মামলার আসামি যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর ঢাকা থেকে গ্রেফতার

