কুয়েতে মিসাইল বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে মিসাইল বিস্ফোরণের ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম জাহেদ হোসেন (৩০)।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ সময় আনুমানিক বিকেল ৩টার দিকে কুয়েতের জারা জালমি এলাকার মরুভূমি অঞ্চলে একটি মিসাইল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন জাহেদ হোসেন। পরে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
নিহত জাহেদ হোসেন সন্দ্বীপ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল উদ্দিনের ছোট ছেলে। তিনি স্ত্রী ও দুই বছর বয়সী এক প্রতিবন্ধী সন্তানের জনক।

স্বজনদের ভাষ্য, প্রায় চার বছর আগে জীবিকার তাগিদে ক্যামেল রাইডিং (উট চড়ানো) কাজের ভিসায় কুয়েতে যান জাহেদ। সেখানেই কাজ করার সময় এই দুর্ঘটনার মুখে পড়েন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কুয়েত থেকে এক আত্মীয় ফোন করে তার মৃত্যুর খবর পরিবারকে জানান।
খবরটি এলাকায় পৌঁছালে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়। পরে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, যিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতা, নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এ সময় তিনি প্রবাসী জাহেদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়–এর হস্তক্ষেপ কামনা করেন বলে স্বজনরা জানিয়েছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

