বাঘ সংরক্ষণ কর্মকর্তার বাড়িতে অভিযান, নগদ টাকা-স্বর্ণসহ ১৪ কোটি রুপির সম্পদ জব্দ

ভারতের মধ্যপ্রদেশে বাঘ সংরক্ষণ এলাকার এক কর্মকর্তার সম্পদের খোঁজ করতে গিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ, স্বর্ণ ও স্থাবর সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতিবিরোধী সংস্থা লোকায়ুক্ত। অভিযানে প্রায় ২ কোটি ৬৩ লাখ রুপি নগদ অর্থ এবং আড়াই কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জব্দ ও শনাক্ত করা সম্পদের পরিমাণ প্রায় ১৪ কোটি রুপি বলে জানা গেছে।
অভিযুক্ত কর্মকর্তা সঞ্জীব কুমার শর্মা সাতপুরা টাইগার রিজার্ভের সহকারী পরিচালক। রোববার (১৫ নভেম্বর) তাঁর সরকারি বাসভবন, কার্যালয় ও ব্যক্তিগত বাসভবনসহ তিনটি স্থানে একযোগে অভিযান চালান লোকায়ুক্তের কর্মকর্তারা।
আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলার ভিত্তিতে আদালতের পরোয়ানা নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। নর্মদাপুরম জেলার সরকারি বাসভবন ও কার্যালয়ের পাশাপাশি ছিন্দওয়াড়া জেলার ব্যক্তিগত বাসভবনে তল্লাশি চালানো হয়।

সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর বরাতে লাইভমিন্ট জানিয়েছে, অভিযানে উদ্ধার করা নগদ অর্থের পরিমাণ প্রায় ২ কোটি ৬৩ লাখ রুপি। এ ছাড়া আড়াই কেজি স্বর্ণ পাওয়া গেছে, যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫০ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় স্বর্ণের মূল্য প্রায় ৪ কোটি ৬৮ লাখ টাকা।
স্বর্ণ ও নগদ অর্থের পাশাপাশি উদ্ধার করা হয়েছে ১ দশমিক ৬ কেজি রুপা। এর আনুমানিক মূল্য ২ লাখ ৯০ হাজার রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৮৭ হাজার টাকা।
তদন্তে সঞ্জীব কুমার শর্মার সঙ্গে সংশ্লিষ্ট দুটি আবাসন ও পর্যটন প্রতিষ্ঠানের তথ্যও পেয়েছেন কর্মকর্তারা। এর মধ্যে ইকোটেল রিসোর্টের আনুমানিক মূল্য ২ কোটি রুপি। অন্যদিকে, ‘সেরেনিটি দ্য ভিলা’ নামের স্থাপনাটির মূল্য ধরা হয়েছে প্রায় ১ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় প্রতিষ্ঠান দুটির সম্মিলিত আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি ১ লাখ টাকা। তবে এসব সম্পত্তির আনুষ্ঠানিক মূল্যায়ন এখনো সম্পন্ন হয়নি।
এ ছাড়া ২৮টি জমি কেনাবেচার নথি এবং চারটি যানবাহনের তথ্য পেয়েছেন তদন্তকারীরা। যানবাহনগুলোর আনুমানিক মূল্য ৩১ লাখ ২০ হাজার রুপি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪১ লাখ ৬৮ হাজার টাকা। কর্মকর্তার বাড়ির আসবাব ও অন্যান্য সামগ্রীর মূল্য আনুমানিক ৫০ লাখ রুপি বলে ধারণা করা হচ্ছে।
লোকায়ুক্তের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, সঞ্জীব কুমার শর্মার সম্পদের পরিমাণ তাঁর বৈধ আয়ের তুলনায় প্রায় ৫৬০ শতাংশ বেশি। তাঁর স্ত্রী ও অন্য ব্যক্তিদের নামেও সম্পদ কেনা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন তদন্তকারীরা।
তবে এসব সম্পদের প্রকৃত উৎস ও মালিকানা যাচাইয়ের কাজ এখনো চলছে। অভিযানের পর পাওয়া নথিপত্র ও সম্পদের বিস্তারিত তথ্য খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পাসপোর্ট-এনআইডি চেয়ে শেখ হাসিনার আবেদন: রয়টার্স

পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, এনকাউন্টারে আসামি নিহত

তেলাপোকার বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

ইরাকের মাটি ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না: প্রধানমন্ত্রী আল-জাইদি

বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে, বললেন ভারতীয় ছাত্রনেত্রী নেহা বোরা

ভারতের আন্দোলনের নেপথ্যে বাংলাদেশ: দাবি দিলীপ ঘোষের

যন্তর মন্তরে বিক্ষোভের অনুমোদন বাতিল, নতুন ৩ স্থান নির্ধারণ

নেপালে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যা, ভেসে গেছে ঘরবাড়ি

