গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নেই: পার্থ

গোপালগঞ্জের বাইরে দেশের অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তাঁর দাবি, রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়া দলটি এখন আলোচনায় ফিরতে সহিংসতার পথ বেছে নিচ্ছে। তবে সহিংস আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে ফিরে আসার চেষ্টা কোনো রাজনৈতিক কৌশল হতে পারে না।
সোমবার (১৬ নভেম্বর) সকালে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
আন্দালিভ রহমান পার্থ বলেন, জুলাইকে অস্বীকার করে বাংলাদেশে কারও রাজনীতি করার সুযোগ নেই। গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা আওয়ামী লীগের রাজনৈতিক দেউলিয়াত্বেরই বহিঃপ্রকাশ। কার্যক্রম নিষিদ্ধ দলটি তাদের রাজনৈতিক কার্ড হারিয়ে ফেলেছে। সাংগঠনিক তৎপরতা না থাকায় আলোচনায় আসার জন্যই তারা সহিংস পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।

সরকারের আট মাসের কার্যক্রম তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, এই সময়ে কোনো ব্যাংক লুটের ঘটনা ঘটেনি, বিদ্যুৎ খাতেও দুর্নীতি হয়নি। এসব বিষয় থেকে মানুষের মনোযোগ সরাতেই আওয়ামী লীগ সহিংস রাজনীতির পথে হাঁটছে বলে তিনি মনে করেন।
পতিত আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া অর্থনৈতিক পরিস্থিতির সমালোচনা করে পার্থ বলেন, দলটি দেশের যে পরিমাণ ক্ষতি করে গেছে, তা এখনো জাতির সামনে পুরোপুরি তুলে ধরা সম্ভব হয়নি। দেশের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি ব্যাংকিং খাতের ব্যালান্সশিট পর্যন্ত লুট করে নিয়ে গেছে তারা। এসব ক্ষতির দায় বর্তমান সরকারের নয়, তবে পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্ব নিয়েই সরকার দেশ পরিচালনা করছে। বিদ্যুৎ খাতেও আগের চুক্তির কারণে বেশি দামে বিদ্যুৎ কিনতে হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব গ্রহণের সময়কে দেশের ইতিহাসের কঠিনতম সময়গুলোর একটি উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। তাঁর ভাষ্য, ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান বাংলাদেশের যতটা ক্ষতি করেনি, আওয়ামী লীগ ১৭ বছরে তার চেয়েও বেশি ক্ষতি করেছে।
আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নিয়েও সমালোচনা করেন পার্থ। তিনি বলেন, দলটির রাজনীতির মূল বৈশিষ্ট্য প্রতিশোধপরায়ণতা। কোনো রূপে ফ্যাসিবাদ ফিরে এলে জুলাইয়ের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে অবস্থান নেওয়া ব্যক্তিদেরও প্রতিশোধের মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
তথ্যমন্ত্রীর মতে, সহিংসতার মাধ্যমে রাজনৈতিক মাঠে ফেরার চেষ্টা আওয়ামী লীগের জন্য কোনো কার্যকর রাজনৈতিক পদক্ষেপ নয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২১ জানুয়ারি ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট

দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

ডিসেম্বরে কোনো নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

বগুড়া পেতে যাচ্ছে নতুন থানা, নাম হতে পারে মোকামতলা

৩৫ টাকা কেজি দরে কৃষকের কাছ থেকে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার

মৃত্যুর সাড়ে ৭ মাস পর নাশকতার মামলায় আসামি আওয়ামী লীগ নেতা

‘না পারি এলাকা ছাড়তে, না পারি ইজ্জতসহ বাঁচতে’: ইসলামি বক্তা সাইফুল্লাহ

আজ হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন

লিবিয়ায় বাংলাদেশি যুবক জিম্মি, বাবার কাছে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি

