নিষিদ্ধ স্কিন ক্রিম বিক্রির দায়ে বগুড়ায় শাহ বিপণী বিতানকে জরিমানা

বগুড়ায় বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন ব্র্যান্ডের ক্ষতিকর স্কিন ক্রিম (রং ফর্সাকারী ক্রিম) বিক্রি ও বিতরণের দায়ে ‘শাহ বিপণী বিতান’ নামে একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে বগুড়া শহরের নিউ মার্কেট এলাকায় জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের যৌথ অভিযানে এ দণ্ড প্রদান করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিউ মার্কেট এলাকায় বিশেষ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় বিএসটিআই কর্তৃক জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও নিষিদ্ধ ঘোষিত নিউ ফেস, ডিউ, নাভিয়া, চাঁদনী, পার্ল এবং গৌরী ব্র্যান্ডের স্কিন ক্রিম বিক্রির অপরাধে শাহ বিপণী বিতানকে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি মার্কেটের অন্যান্য কসমেটিকস দোকানগুলোতে এ ধরনের নিষিদ্ধ পণ্য বিক্রি না করার জন্য সতর্ক ও সচেতন করা হয়।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল হোসেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বগুড়া অফিসের পরিদর্শক (মেট) মো. শাহ আলম পলাশ খাঁন এবং ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানূর হোসেন খান। অভিযানে সার্বিক সহযোগিতা করেন বিএসটিআই-এর সহকারী পরিচালক (সিএম) মো. দেলোয়ার হোসেন।
বিএসটিআই বগুড়া কার্যালয়ের উপপরিচালক মো. জহুরুল হক জানান, জনস্বাস্থ্য রক্ষায় নিষিদ্ধ ও মানহীন পণ্যের বিরুদ্ধে জেলা প্রশাসন ও বিএসটিআই-এর এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

এলপিজি গ্যাসের দাম ৩৮৭ টাকা বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ১,৭২৮ টাকা

এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার

সারাদেশে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধ ঘোষণা

নতুন বছরের শুরুতেই দাম বাড়ল এলপিজির

এলপিজি গ্যাসের দাম বাড়ল

এলপিজি গ্যাসের দাম আবারও কমলো

সাংবাদিক নির্যাতনের মামলায় সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে

এলপিজি গ্যাসের দাম কমল

বগুড়ায় জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ, ৫ দোকানে জরিমানা

