এলপিজি গ্যাসের দাম কমল

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও কমানো হয়েছে। সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম তিন টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছে ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) (সদস্য, অর্থ, প্রশাসন ও আইন) মো: আব্দুর রাজ্জাক এ দাম ঘোষণা করেন। আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানান তিনি।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, আগস্টে নির্ধারিত প্রতি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২৭৩ টাকা। সেখান থেকে সেপ্টেম্বর মাসের জন্য তিন টাকা কমানো হয়েছে।

এর আগে, আগস্ট মাসে ১২ কেজি এলপিজির দাম ৯১ টাকা কমানো হয়েছিল। ওই মাসে এলিপিজির দাম ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয় । পাশাপাশি অটোগ্যাসের দামও প্রতিলিটারে ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার

বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৪ হাজার টাকার বেশি

এলপিজি গ্যাসের দাম ৩৮৭ টাকা বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ১,৭২৮ টাকা

টানা ৫ দফায় কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২৩ হাজার টাকার বেশি

স্বর্ণের দাম টানা দুই দফায় ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা

স্বর্ণের দাম বাড়ল ২২ হাজার টাকা, ভরি কত?

ফের স্বর্ণের দাম কমলো

