নতুন বছরের শুরুতেই দাম বাড়ল এলপিজির

জানুয়ারি মাসের জন্য ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ঘোষিত দাম অনুযায়ী, প্রতি ১২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৫৩ টাকা বেড়েছে। ফলে এখন থেকে একটি ১২ কেজি সিলিন্ডার কিনতে ভোক্তাদের গুনতে হবে ১ হাজার ৩০৬ টাকা।
রোববার (৪ জানুয়ারি) এ সিদ্ধান্তের কথা জানায় বিইআরসি। নতুন এ দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
এলপি গ্যাসের পাশাপাশি অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছে। নতুন সিদ্ধান্তে প্রতি লিটার অটোগ্যাসের দাম ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে অটোগ্যাসের দাম ছিল প্রতি লিটার ৫৭ টাকা ৩২ পয়সা।

গত ডিসেম্বর মাসেও এলপিজি গ্যাসের দামে ঊর্ধ্বগতি দেখা যায়। ওই সময় প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সঙ্গে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ১ টাকা ৭৪ পয়সা বাড়ানো হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার

বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৪ হাজার টাকার বেশি

এলপিজি গ্যাসের দাম ৩৮৭ টাকা বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ১,৭২৮ টাকা

টানা ৫ দফায় কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২৩ হাজার টাকার বেশি

স্বর্ণের দাম টানা দুই দফায় ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা

স্বর্ণের দাম বাড়ল ২২ হাজার টাকা, ভরি কত?

ফের স্বর্ণের দাম কমলো

