এলপিজি গ্যাসের দাম বাড়ল

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম আবার বাড়ানো হয়েছে। ডিসেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বৃদ্ধি পেয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, নভেম্বরের সমন্বয়ের পর এলপিজির দাম ১ হাজার ২১৫ টাকা ছিল; এবার ৩৮ টাকা বৃদ্ধি পেয়ে নতুন দাম ১ হাজার ২৫৩ টাকা হয়েছে। একইসঙ্গে অটোগ্যাসের দামও প্রতি লিটার ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২ নভেম্বর এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়। সে সময় ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমিয়ে ১ হাজার ২১৫ টাকা এবং অটোগ্যাসের দাম কমিয়ে ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
বিগত বছরের তুলনায় ২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম মোট ৭ দফা বৃদ্ধি পেয়েছে এবং ৪ দফা কমানো হয়েছে। তবে ডিসেম্বরে দাম অপরিবর্তিত ছিল। এদিকে, গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে দাম বৃদ্ধি পেয়েছিল, আর এপ্রিল, মে, জুন ও নভেম্বর মাসে দাম কমানো হয়েছিল।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার

বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৪ হাজার টাকার বেশি

এলপিজি গ্যাসের দাম ৩৮৭ টাকা বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ১,৭২৮ টাকা

টানা ৫ দফায় কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২৩ হাজার টাকার বেশি

স্বর্ণের দাম টানা দুই দফায় ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা

স্বর্ণের দাম বাড়ল ২২ হাজার টাকা, ভরি কত?

ফের স্বর্ণের দাম কমলো

