রাষ্ট্র সব ধর্মকে সমান মর্যাদা দিতে বাধ্য থাকবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের সব ধর্মের মানুষকে একত্রে কাজ করতে হবে। কোনো ধর্মকে আলাদা করে দেখা যাবে না। রাষ্ট্র সব ধর্মকে সমান মর্যাদা দিতে বাধ্য থাকবে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।
তিনি বলেন, আমরা যদি বিভক্ত হয়ে পড়ি, জাতি হিসেবে ব্যর্থ হব। কিন্তু আমরা ব্যর্থ হতে চাই না। আমাদের লক্ষ্য—একটি বাংলাদেশ গড়া যেখানে সব নাগরিকের অধিকার সমান হবে। সেখানে কেউ সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু হিসেবে পরিচিত হবে না, সবাই হবে সমান মর্যাদার নাগরিক।
প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘‘আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে নিরাপত্তা বাহিনীর বেষ্টনির মধ্যে থেকে নয়, বরং সবাই স্বাধীনভাবে নিজের ধর্ম পালন করতে পারবে। রাষ্ট্র কোনো নাগরিকের সঙ্গে ধর্ম, পরিচয় বা বিশ্বাসের ভিত্তিতে বৈষম্য করবে না।’’
ঢাকেশ্বরী মন্দিরে এসে তিনি দুর্গাপূজার প্রস্তুতি, মন্দিরের সার্বিক অবস্থা এবং ধর্মীয় কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন। শুভেচ্ছা বিনিময়কালে ধর্মীয় নেতারা প্রধান উপদেষ্টাকে পূজামণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ড. ইউনূসসহ ২৪ উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

ভয়কে পেছনে রেখে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

নাগরিককে আর দপ্তরে যেতে হবে না, সেবাই পৌঁছে যাবে ঘরে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেলে বৈঠক করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

নির্বাচন ও গণভোটের মাধ্যমেই নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা

তোমাকে বিদায় দিতে আসিনি, তুমি আমাদের সঙ্গেই থাকবে: প্রধান উপদেষ্টা

বিদেশে শ্রমশক্তি রফতানির ক্ষেত্রে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা

জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা

