দেশে আর মব কালচার বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

দেশে আর মব কালচার বরদাশত করা হবে না, এমন কড়া অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, দাবি-দাওয়া আদায়ের নামে সড়ক-মহাসড়ক অবরোধ কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করার সুযোগ দেওয়া হবে না।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহ উদ্দিন আহমদ বলেন, দেশে গণতান্ত্রিক সংস্কৃতি অব্যাহত থাকবে। শান্তিপূর্ণভাবে মিছিল-সমাবেশ করা যাবে, মত প্রকাশের অধিকারও থাকবে। তবে মব তৈরি করে জননিরাপত্তা বিঘ্নিত করা বা সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, অনেকেই মনে করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানেই শুধু পুলিশ। বাস্তবে এ মন্ত্রণালয়ের অধীনে একাধিক গুরুত্বপূর্ণ সংস্থা কাজ করছে। পুলিশকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। অতীতে পুলিশের যে ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, তা পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়ার কথাও জানান মন্ত্রী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুরোপুরি দুর্নীতিমুক্ত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, সর্বস্তরে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অবৈধ তদবির সহ্য করা হবে না। বাহিনীর কোনো সদস্য অপরাধে জড়িত থাকলে তাৎক্ষণিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আইজিপিসহ বাহিনীর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন না, এ বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা সাক্ষাৎ করে গেছেন এবং সম্ভবত অন্য দায়িত্বে ব্যস্ত থাকার কারণে সভায় উপস্থিত থাকতে পারেননি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

জনপ্রিয়

অপরাধ

ঐতিহ্যের জৌলুস হারাচ্ছে শেরপুরের দই

ঘড়ির কাঁটায় যখন ঠিক দুপুর ১২টা, বগুড়ার শেরপুর পৌর শিশু পার্ক এলাকা মুহূর্তেই রূপ নেয় এক ব্যস্ততম জনপদে। চারপাশ থেকে বাইসাইকেল, মোটরসাইকেল, ভ্যান ও...

বগুড়ায় নানা নাটকীয়তায় শেষ হলো এসএসসি পরীক্ষা

বগুড়া জেলায় নানা আলোচনা, সমালোচনা এবং কিছু নাটকীয় ঘটনার মধ্য দিয়ে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন হয়েছে। জেলার ৭৭টি কেন্দ্রে মোট ৩৭...

সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতে বগুড়ায় বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন

‘নীতিনির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’_এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ পালিত হয়েছে। বুধবার (২০ মে) সকালে বগুড়ার বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের...

ঐতিহ্যের জৌলুস হারাচ্ছে শেরপুরের দই

ঘড়ির কাঁটায় যখন ঠিক দুপুর ১২টা, বগুড়ার শেরপুর পৌর শিশু পার্ক এলাকা মুহূর্তেই রূপ নেয় এক ব্যস্ততম জনপদে।...

বগুড়ায় নানা নাটকীয়তায় শেষ হলো এসএসসি পরীক্ষা

বগুড়া জেলায় নানা আলোচনা, সমালোচনা এবং কিছু নাটকীয় ঘটনার মধ্য দিয়ে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন...

সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতে বগুড়ায় বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন

‘নীতিনির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’_এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ পালিত হয়েছে। বুধবার (২০...

গ্রামীণ ডানোনের দইয়ে ক্ষতিকর কেমিক্যাল, দুধে এন্টিবায়োটিক!

বগুড়ার শাজাহানপুর উপজেলায় গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড কারখানায় অভিযান চালিয়ে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দইয়ে...

১৯ দিন পর ভারত থেকে দেশে ফিরল বাংলাদেশি জেলের মরদেহ

অন্বেষণ ডেস্ক : ভারতে উদ্ধার হওয়া এক বাংলাদেশি জেলের...

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাজারে আসছে ‘ট্রাম্প মোবাইল’

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চলতি সপ্তাহে...