কমিটি নিয়ে দ্বন্দ্ব, রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

রাজশাহীতে মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে দূরপাল্লা ও আন্তঃজেলার সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকদের একটি অংশ আকস্মিকভাবে বাস চলাচল বন্ধ করে দেন। এরপর থেকে রাজশাহী নগরীর শিরোইল বাস টার্মিনাল থেকে কোনো রুটেই বাস ছেড়ে যেতে দেখা যায়নি।

জানা গেছে, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি প্রত্যাখ্যান করে নির্বাচনের দাবিতে এ কর্মসূচি পালন করছেন শ্রমিকদের একাংশ।

বাস চলাচল বন্ধ থাকায় সকাল থেকেই টার্মিনালে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। দূরপাল্লার বিভিন্ন পরিবহনের কাউন্টার বন্ধ থাকলেও অনেকে ঘণ্টার পর ঘণ্টা বাসের অপেক্ষায় ছিলেন। অনেকে আবার ক্ষোভও প্রকাশ করেন।

রংপুরগামী যাত্রী মাজেদুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে বাড়ি যাওয়ার সব প্রস্তুতি নিয়ে তিনি বাসস্ট্যান্ডে এসেছিলেন। কিন্তু এসে জানতে পারেন বাস চলাচল বন্ধ রয়েছে

আরেক যাত্রী হুসনে আরা খাতুন বলেন, সকালে ঝিনাইদহ যাওয়ার উদ্দেশ্যে টার্মিনালে এসে দেখেন কোনো বাস চলছে না। সাধারণ মানুষকে এভাবে ভোগান্তিতে ফেলা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করে। এতে সভাপতি করা হয় রফিকুল ইসলাম পাখিকে এবং সাধারণ সম্পাদক করা হয় মমিনুল ইসলামকে।

রফিকুল ইসলাম পাখি এর আগে সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। সম্প্রতি তাঁর নেতৃত্বে শ্রমিকদের ওপর হামলার অভিযোগ ওঠার পর থেকেই একটি অংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়। নতুন কমিটি ঘোষণার পর সেই বিরোধ আরও প্রকাশ্যে আসে। উল্লেখ্য, রফিকুল ইসলাম পাখি বর্তমানে রাজশাহী মহানগর শ্রমিক দলের সভাপতির দায়িত্বেও আছেন।

বাস চলাচল বন্ধের বিষয়ে জানতে চাইলে রফিকুল ইসলাম পাখি বলেন, কারা বাস বন্ধ করেছে, তা তাঁর জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

অন্যদিকে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, নতুন কমিটি প্রত্যাখ্যান করেই শ্রমিকদের একটি অংশ বাস চলাচল বন্ধ রেখেছেন। পরিস্থিতি সমাধানে আলোচনা চলছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ২ ভাই নিহত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় তিন শতাংশ জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষে গড়িয়েছে। এ ঘটনায় চাচাতো দুই ভাই নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে...

চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

যুক্তরাজ্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১৮ মে) সকালে তিনি ঢাকায় পৌঁছান বলে জানিয়েছে বঙ্গভবনের প্রেস উইং।এর আগে...

বগুড়ায় বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

বগুড়া শহরে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৭ মে) রাতে শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকা থেকে তাদের আটক করা...

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ২ ভাই নিহত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় তিন শতাংশ জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষে গড়িয়েছে। এ ঘটনায় চাচাতো দুই...

চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

যুক্তরাজ্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১৮ মে) সকালে তিনি ঢাকায় পৌঁছান...

বগুড়ায় বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

বগুড়া শহরে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৭ মে) রাতে শহরের ফুলবাড়ী...

এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম, শরীরে ৫১ সেলাই

অন্বেষণ ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করার এক জঘন্য ঘটনা ঘটেছে। রোববার (১৭ মে) দুপুরে...

সিরাজগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল

অন্বেষণ ডেস্ক : রোববার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও ব্রাহ্মণবাড়ির...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড়...