আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক ভিসিকে কারাগারে পাঠানোর নির্দেশ

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক মো. হাসিবুর রশীদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (১৭ মে) দুপুর ১২টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গতকাল শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

আদালত সূত্রে জানা গেছে, গত ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আবু সাঈদ হত্যা মামলায় রায় ঘোষণা করে ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। ওই রায়ে সাবেক ভিসি হাসিবুর রশীদকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। মামলায় তাকে প্রধান আসামিদের একজন হিসেবে উল্লেখ করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি আত্মগোপনে চলে যান বলে জানা গেছে। এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ৯ আগস্ট তিনি পদত্যাগ করেন

এদিকে একই ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ড সংক্রান্ত আরেকটি মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের শুনানি পিছিয়েছে। আদালত আগামী ১৪ জুন নতুন তারিখ নির্ধারণ করেছে।

আজ রোববার নির্ধারিত শুনানির দিন থাকলেও সংশ্লিষ্ট পক্ষগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে সময় পরিবর্তন করা হয়। ট্রাইব্যুনাল জানায়, জুলাই গণ-অভ্যুত্থানকালে সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম নিয়মিতভাবে চলছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

কারিনার মৃত্যুতে নিজের মেয়েকে হারানোর কষ্ট পাচ্ছেন ওমর সানী

অন্বেষণ ডেস্ক : শনিবার (১৬ মে) প্রখ্যাত চিত্রনায়ক ওমর সানী তার দীর্ঘদিনের বন্ধু এবং সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সারের অকাল মৃত্যুতে...

জনপ্রিয়

অপরাধ

ড. ইউনূসসহ ২৪ উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

হামের টিকাদান কর্মসূচি বন্ধের সিদ্ধান্তকে ঘিরে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপ নিয়ে তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টা...

ডুয়েটে ভিসি নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ইট-পাটকেলের আঘাতে বেশ...

মোটরসাইকেল চালকদের ওপর কর আরোপ জনস্বার্থবিরোধী: জামায়াত আমির

মোটরসাইকেল মালিক ও চালকদের ওপর কর আরোপকে জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে আখ্যা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।রোববার...

ড. ইউনূসসহ ২৪ উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

হামের টিকাদান কর্মসূচি বন্ধের সিদ্ধান্তকে ঘিরে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপ নিয়ে তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা...

ডুয়েটে ভিসি নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।...

মোটরসাইকেল চালকদের ওপর কর আরোপ জনস্বার্থবিরোধী: জামায়াত আমির

মোটরসাইকেল মালিক ও চালকদের ওপর কর আরোপকে জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে আখ্যা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয়...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত...

যশোর জেলা যুবলীগের সভাপতি গ্রেফতার

যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের...

সপ্তাহজুড়ে সব বিভাগে বজ্রপাতসহ ঝড়বৃষ্টির আভাস

ভোরের আলো ফোটার আগেই রাজধানীতে নামে ঝড়বৃষ্টি। আবহাওয়া অফিস...