যশোর জেলা যুবলীগের সভাপতি গ্রেফতার

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৬ মে) রাতে শহর থেকে তাকে আটক করে পরে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান। তিনি বলেন, বিষয়টি নিয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ করছেন। পরবর্তী সময়ে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত প্রায় ১০টার দিকে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।

মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী যশোর শহরের লোন অফিসপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত আনোয়ার আলী চৌধুরীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জেলা যুবলীগের সভাপতির দায়িত্বেও রয়েছেন। এছাড়া তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পুলিশ জানিয়েছে, নাশকতার বিভিন্ন অভিযোগে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ ফরিদ চৌধুরী। ২০২৪ সালের ৫ আগস্টের জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতা আত্মগোপনে চলে গেলেও তিনি নিজ বাসভবনেই অবস্থান করছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কারিনার মৃত্যুতে নিজের মেয়েকে হারানোর কষ্ট পাচ্ছেন ওমর সানী

অন্বেষণ ডেস্ক : শনিবার (১৬ মে) প্রখ্যাত চিত্রনায়ক ওমর সানী তার দীর্ঘদিনের বন্ধু এবং সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সারের অকাল মৃত্যুতে...

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু...

জনপ্রিয়

অপরাধ

সপ্তাহজুড়ে সব বিভাগে বজ্রপাতসহ ঝড়বৃষ্টির আভাস

ভোরের আলো ফোটার আগেই রাজধানীতে নামে ঝড়বৃষ্টি। আবহাওয়া অফিস বলছে, এই পরিস্থিতি শুধু ঢাকাতেই সীমাবদ্ধ থাকছে না। দেশের সব বিভাগেই পুরো সপ্তাহজুড়ে বজ্রসহ বৃষ্টির...

নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

অন্বেষণ ডেস্ক : নোয়াখালীতে সরকারি চাল উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের ইমানআলী বাজার...

সড়কে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

চাঁদপুর সফরে যাওয়ার পথে রাজধানীতে সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।শনিবার রাজধানীর ওয়ারী...

সপ্তাহজুড়ে সব বিভাগে বজ্রপাতসহ ঝড়বৃষ্টির আভাস

ভোরের আলো ফোটার আগেই রাজধানীতে নামে ঝড়বৃষ্টি। আবহাওয়া অফিস বলছে, এই পরিস্থিতি শুধু ঢাকাতেই সীমাবদ্ধ থাকছে না। দেশের...

নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

অন্বেষণ ডেস্ক : নোয়াখালীতে সরকারি চাল উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে জেলার...

সড়কে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

চাঁদপুর সফরে যাওয়ার পথে রাজধানীতে সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের...

বগুড়ায় মার্কেট ভেঙে সরকারি বিদ্যালয়ের প্রায় ২৫ কোটি টাকার জমি উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪১ শতক জমি উদ্ধার করেছে প্রশাসন। দীর্ঘ প্রায় চার দশক ধরে...

কারিনার মৃত্যুতে নিজের মেয়েকে হারানোর কষ্ট পাচ্ছেন ওমর সানী

অন্বেষণ ডেস্ক : শনিবার (১৬ মে) প্রখ্যাত চিত্রনায়ক ওমর...

আম বিক্রি থামাতে জামায়াত-শিবিরের ষড়যন্ত্রের অভিযোগ তারেক রহমানের

অন্বেষণ ডেস্ক : আমজনতার দলের সদস্য সচিব মোঃ তারেক...