স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু হবে: প্রতিমন্ত্রী

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

চলতি বছরের সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস থেকে দেশে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকারের পাঁচটি প্রধান স্তরের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

মঙ্গলবার (১৮ মে) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। নির্বাচন আয়োজন, সম্ভাব্য সময়সূচি ও বাজেট প্রস্তুতি নিয়ে সরকারের অবস্থানও তুলে ধরেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সরকার আশা করছে বর্ষা মৌসুম শেষ হওয়ার পর থেকেই নির্বাচন প্রক্রিয়া শুরু করা যাবে। তার মতে, দেশের স্থানীয় সরকার নির্বাচন সব সময়ই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। তাই আবহাওয়া ও প্রয়োজনীয় প্রস্তুতির বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

কোন নির্বাচন আগে অনুষ্ঠিত হবে সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নির্ভর করবে বাজেট বরাদ্দের ওপর। যেসব নির্বাচনে তুলনামূলক বেশি অর্থের প্রয়োজন হবে, সেগুলো পরবর্তী ধাপে আয়োজন করা হতে পারে।

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সম্ভাব্য ব্যয় নির্ধারণে নির্বাচন কমিশনের কাছে তথ্য চাওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, কমিশন তাদের নির্ধারিত কাঠামো অনুযায়ী পাঁচ স্তরের নির্বাচনের জন্য বাজেট প্রস্তাব করবে। এরপর বাজেট অনুমোদন হলে ধাপে ধাপে নির্বাচন আয়োজন করা হবে।

মীর শাহে আলম আরও বলেন, একই সময়ের মধ্যে দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও অনুষ্ঠিত হতে পারে।

এর আগে গত ৫ মে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, সরকার আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চেষ্টা করছে।

অন্যদিকে সোমবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, স্থানীয় নির্বাচনের সময় এখনো চূড়ান্ত হয়নি। যেহেতু নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না, তাই এ বিষয়ে কিছু বিধিবিধান সংস্কারের কাজ চলছে। সেই কাজ শেষ হওয়ার পর সরকারের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে কয়েকটি রাজনৈতিক দল ইতোমধ্যে স্থানীয় সরকার নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে প্রস্তুতি শুরু করেছে। বিএনপির অবস্থান সম্পর্কে জানতে চাইলে মীর শাহে আলম বলেন, নির্বাচন যেহেতু দলীয় প্রতীকে হবে না, তাই তাদের দলের নেতাকর্মীরা নিরপেক্ষভাবেই নির্বাচনে অংশ নেবেন। তিনি দাবি করেন, বিএনপি সব সময়ই রাজনৈতিক ও নির্বাচনী প্রস্তুতির মধ্যে থাকে।

সরকারের অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা সচল রাখা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতেই নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে চায় সরকার। এজন্য নির্বাচন কমিশন, অর্থ বিভাগ ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে প্রস্তুতিমূলক কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

জনপ্রিয়

অপরাধ

নিখুঁত দল কখনো বিশ্বকাপ জেতে না, ব্রাজিলকে নিয়ে আনচেলত্তি

আগামী বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর সেই দল ঘোষণার পরই নিজের ভাবনা ও লক্ষ্য পরিষ্কার করে দিলেন ব্রাজিল কোচ...

এলাকার সমস্যা সরাসরি জানাতে এমপি সিরাজের ওয়েবসাইট উদ্বোধন

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজের সঙ্গে সাধারণ মানুষের সরাসরি যোগাযোগ সহজ করতে ‘জনসংযোগ ২৪/৭’ নামের একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। গত...

বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন বিএনপি নেতা স্বাধীন

নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি এম. আর. ইসলাম স্বাধীন। মঙ্গলবার (১৯ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও...

নিখুঁত দল কখনো বিশ্বকাপ জেতে না, ব্রাজিলকে নিয়ে আনচেলত্তি

আগামী বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর সেই দল ঘোষণার পরই নিজের ভাবনা ও...

এলাকার সমস্যা সরাসরি জানাতে এমপি সিরাজের ওয়েবসাইট উদ্বোধন

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজের সঙ্গে সাধারণ মানুষের সরাসরি যোগাযোগ সহজ করতে ‘জনসংযোগ ২৪/৭’ নামের...

বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন বিএনপি নেতা স্বাধীন

নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি এম. আর. ইসলাম স্বাধীন। মঙ্গলবার (১৯...

তফসিলি ব্যাংকের তুলনায় গ্রামীণ ব্যাংকের সুদ বেশি কেন: হাইকোর্টের প্রশ্ন

অন্বেষণ ডেস্ক : গ্রামীণ ব্যাংকের সুদের হার কমানোর বিষয়ে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে একটি...

মুরগির বাজারেই মাসে ৬০ লাখ টাকা চাঁদা, কারওয়ান বাজার নিয়ে এমপির ক্ষোভ

অন্বেষণ ডেস্ক : রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজি নিয়ে এক...

আরও ১০ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

বৈদেশিক মুদ্রাবাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা বজায় রাখতে সোমবার (১৮ মে)...