হাসানের হ্যাটট্রিকে কোণঠাসা আফগানিস্তান, ১ রানে হারালো ৪ উইকেট

আবুধাবি টেস্টের তৃতীয় দিনের শুরুতেই পেসার হাসান মাহমুদের দুর্দান্ত হ্যাটট্রিক এবং এবাদত হোসেনের বোলিং তোপে বিপর্যয়ে পড়েছে আফগানিস্তান। সকালে মাত্র ১ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি।
প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ২১১ রান তুলেছিল আফগানিস্তান। তবে তৃতীয় দিনের সকালেই চালকের আসনে বসে বাংলাদেশ। দিনের তৃতীয় ওভারে ইসমত আলমের সঙ্গে ব্যাট করা ইকরাম আলি খিলকে (৩২) বোল্ড করে ধসের সূচনা করেন এবাদত হোসেন।
পরের ওভারে বোলিংয়ে এসে তাণ্ডব চালান পেসার হাসান মাহমুদ। টানা দুই বলে ইসমত আলম (১) ও কায়েস আহমেদকে (০) সাজঘরে ফেরান তিনি। ইসমতের অফস্টাম্প উপড়ে ফেলার পর কায়েসকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচে পরিণত করেন এই পেসার।
পরের বলে জিয়াউর রহমানের বিরুদ্ধে কট বিহাইন্ডের জোরালো আবেদন জানালে মাঠের আম্পায়ার সাড়া দেননি। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাৎক্ষণিক রিভিউ নেন। ডিআরএসে দেখা যায় বল ব্যাটে না লাগলেও প্যাডে লেগে অফস্টাম্পে আঘাত হানতো। ফলে এলবিডব্লিউর সিদ্ধান্তে পূর্ণ হয় হাসান মাহমুদের হ্যাটট্রিক।
সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, ৮ উইকেটে ২২১ রান তুলে প্রতিরোধ গড়ার চেষ্টা করছে আফগানিস্তান। এক প্রান্ত আগলে রেখে রহমত শাহ ৮৭ রানে অপরাজিত আছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

‘মাইলস্টোনের দগ্ধ শিশুদের চিকিৎসায় ডা. সামন্ত লালকে আসতে দেয়নি ইউনূস সরকার’: হুম্মাম কাদের চৌধুরী

বিবিসি সাংবাদিকের ফাঁসি চাইলেন শাহরিয়ার কবির

‘মাননীয় আদালত, আমি বরখাস্ত নই অবসরপ্রাপ্ত’: ট্রাইব্যুনালে জিয়াউল আহসান

ঘরের মাঠে চা-বিরতির আগে ৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন ক্রিকেটার সাইফউদ্দিন

বিপিএল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মঞ্চ: নাজমুল হোসেন শান্ত

তানজিদ তামিম বগুড়ার না, সে বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী

আমি ফিরলে ঢাকা শহর অচল হয়ে যেতে পারে: সাকিব আল হাসান

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

