পাবনায় মান সনদহীন বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা

পাবনা সদর উপজেলার শিবরামপুরে অনুমোদন ছাড়া খাদ্যপণ্য বিক্রি, ওজনে কম দেওয়া ও সরকারি কাজে বাধা দেওয়ার দায়ে ‘রাজা ফুড প্রোডাক্টস’ নামের একটি বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও জেলা প্রশাসনের যৌথ ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়াই কেক ও বিস্কুট বিক্রি করছিল। এ ছাড়া তদারকির সময় দায়িত্ব পালনে বাধা দেওয়ায় বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা এবং বিস্কুটের প্যাকেটে উল্লিখিত পরিমাণের চেয়ে কম ওজন থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী আরও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। মোট দুটি মামলায় ওই অর্থ আদায় করেন আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ রায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন সংস্থাটির পাবনা আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) উৎপল কুমার ও ফিল্ড অফিসার (সিএম) মো. রায়হানুল হক। কার্যালয়ের উপপরিচালক মো. জাহেদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রাজশাহীতে অলিম্পিক সুইটসকে বিএসটিআই-এর জরিমানা

শাহজাদপুরে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বগুড়ায় মানসনদহীন ৪ দই প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

শেরপুরে চার্জে থাকা টেকনো ফোনে হঠাৎ বিকট বিস্ফোরণ!

দেশে ছড়িয়ে পড়ছে নতুন ছোঁয়াচে ‘মহামারি, শিশু-বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছেন না

পাবনায় সাবেক ডেপুটি স্পিকারের বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগ সংঘর্ষ

‘আমার কবরে বেলি ফুলের গাছ লাগাবেন’, স্ট্যাটাসের দুদিন পর ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

নিজ স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক

পাবনায় ৮০০ ইয়াবাসহ সাবেক পুলিশ সদস্য গ্রেপ্তার

