বগুড়ায় মানসনদহীন ৪ দই প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

বগুড়া শহরের চারমাথা এলাকায় বিএসটিআইয়ের মানসনদ ছাড়া এবং খোলা পরিবেশে দই বিক্রি করার অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৭ জুলাই) দুপুরে জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয় যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
দণ্ডিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাস টার্মিনাল এলাকার ‘লাবানুন চিনিপাতা দই’কে ২৫ হাজার টাকা, ‘এশিয়ান দই এন্ড সুইটস’কে ১০ হাজার টাকা, ‘বেস্ট কোয়ালিটি দই মিষ্টি’কে ১০ হাজার টাকা এবং ‘এস কে সুপার’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই বগুড়া কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানগুলো বিএসটিআই’র মানসনদ গ্রহণ না করে এবং মোড়কের গায়ে উৎপাদন-মেয়াদ উত্তীর্ণের তারিখ, মূল্য ও ওজন উল্লেখ না করে দই বিক্রি করে আসছিল। এছাড়া অস্বাস্থ্যকর ও খোলা পরিবেশে দই বাজারজাত করার দায়ে ‘বিএসটিআই আইন-২০১৮’ অনুযায়ী তাদের এই অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বগুড়া অফিসের ফিল্ড অফিসার মো. শাহানূর হোসেন খান ও তুষার সাহা। অভিযানে সার্বিক সহযোগিতা করেন বিএসটিআই’র সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেন।
বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. জহুরুল হক জানান, জনস্বার্থে পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ভোক্তাদের অধিকার রক্ষায় এ অভিযান পরিচালিত হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়ায় চিপস কারখানায় নিষিদ্ধ দ্রব্য ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআইয়ের অভিযানে নকল ব্যাটারি পানি ধ্বংস

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

