শেরপুরে ঐতিহ্যবাহী মহালক্ষ্মী পূজা

শারদীয় দুর্গোৎসবের পর আশ্বিনের প্রথম পূর্ণিমা তিথিতে বগুড়ার শেরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে কোজাগরী লক্ষ্মীপূজা। ‘কোজাগরী’ শব্দের অর্থ ‘কে জেগে আছ’-শাস্ত্রীয় সেই বিশ্বাস থেকেই আশ্বিনের পূর্ণিমা রাতে ধন-ধান্যের দেবীর এই আরাধনা করা হয়। শেরপুরের প্রায় প্রতিটি সনাতন ধর্মাবলম্বী গৃহকোণে ঘটে ও মূর্তিতে পারিবারিক আরাধনার পাশাপাশি রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যার পর থেকে ঐতিহ্যবাহী দক্ষিণ সাহাপাড়া ষোলোআনা দুর্গা মন্দির, অন্নপূর্ণা কালী মন্দির ও দত্তপাড়া পূজা উদযাপন প্রাঙ্গণসহ প্রায় ১৫ থেকে ২০টি মন্দিরে শুরু হয়েছে উৎসবের আনুষ্ঠানিকতা।
তবে শেরপুরের পূজাগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন ও স্বতন্ত্র ঐতিহ্যের ধারক হলো পৌরসভা ভবনের দক্ষিণে অবস্থিত ঐতিহাসিক ‘উত্তর সাহাপাড়া সর্বজনীন মহালক্ষ্মী মন্দির’, যা স্থানীয়ভাবে ‘লক্ষীতলা’ নামে পরিচিত। পৌর শহরের একমাত্র এই নির্দিষ্ট মন্দির প্রাঙ্গণেই কেবল দেবীর প্রতিমা স্থাপন করে বিশেষ মর্যাদায় তিন দিনব্যাপী মহালক্ষ্মীর আরাধনা করা হয়ে থাকে।
লক্ষীতলার পূজার ইতিহাস তুলে ধরে আয়োজক কমিটির পক্ষ থেকে পরেশ কর্মকার ও সমীর কুন্ডু জানান, এই মহালক্ষ্মী পূজাটি প্রায় ২০০ বছরের প্রাচীন এক অনন্য ঐতিহ্য বহন করছে। পূর্বপুরুষদের আমল থেকে চলে আসা সেই রীতি অক্ষুণ্ণ রেখেই এবারও পূজা উদযাপিত হচ্ছে। আয়োজনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো, উৎসবের তৃতীয় দিনে প্রায় দুই থেকে আড়াই মণ চালের বিশাল অন্নভোগ রান্না করে পাড়া-প্রতিবেশীসহ ভক্তদের মাঝে প্রসাদ হিসেবে বিতরণ করা হবে। দূর-দূরান্ত থেকে বহু দর্শনার্থী এই জাগ্রত দেবীর প্রতিমা দর্শনে ভিড় করছেন। আয়োজকদের প্রত্যাশা, শতবর্ষের এই গৌরবময় ঐতিহ্য আগামী প্রজন্মও পরম শ্রদ্ধায় বাঁচিয়ে রাখবে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, “পৌর শহরের মন্দিরগুলোতে লক্ষ্মীপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশের বিশেষ টহল রাখা রয়েছে। মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে আছেন। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

অস্ত্র প্রদর্শনের অভিযোগ দুই ‘শিবির নেতা’র গ্রেপ্তার চাইলেন ছাত্রদলের নাসির

আগামীকাল শুভ মহালয়া

আগামীকাল শুভ মহালয়া

পূজা উদযাপন পরিষদের সঙ্গে ইসলামী আন্দোলনের মতবিনিময়

২০২৭ সালের হজের নিবন্ধনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর

ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার

হজের সুষ্ঠু ব্যবস্থাপনায় সৌদির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে: ধর্মমন্ত্রী

সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী

জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

