২০২৭ সালের হজের নিবন্ধনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর

২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের মেয়াদ আর বাড়ানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
গত বুধবার (৯ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য নির্ধারিত কোটা ৭৮ হাজার ৫০০ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৭৬ জনের নিবন্ধনের কথা উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ২৭ জুলাই থেকে হজের নিবন্ধন কার্যক্রম শুরু হয়। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন শেষ হওয়ার পর বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

পরবর্তীতে চূড়ান্ত হজযাত্রীর সংখ্যার ওপর ভিত্তি করে সৌদি আরবের অংশের অর্থ প্রেরণ, স্বাস্থ্য পরীক্ষা, ভিসার আবেদন, টিকাদান ও হজ প্রশিক্ষণসহ অন্যান্য প্রয়োজনীয় আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করা হবে।
হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংক এবং সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। নিবন্ধন ও হজ সংক্রান্ত বিস্তারিত তথ্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নাগরিককে আর দপ্তরে যেতে হবে না, সেবাই পৌঁছে যাবে ঘরে: প্রধান উপদেষ্টা

হজযাত্রীদের সেবা দিতে না পারলে পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী

নাগরিক দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী

নিজ অফিসে খালেদা জিয়ার প্রতীকী দেয়ালচিত্র আঁকলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

শেরপুরে দৈনিক জনবানীর ৩৫তম বর্ষপূর্তি উদযাপন

ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার

হজের সুষ্ঠু ব্যবস্থাপনায় সৌদির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে: ধর্মমন্ত্রী

সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী

জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

