হজযাত্রীদের সেবা দিতে না পারলে পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী

হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে না পারলে দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, হজযাত্রীরা সরকারের অতিথি এবং তাদের যথাযথ সেবা নিশ্চিত করা সংশ্লিষ্টদের দায়িত্ব।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর আশকোনা হাজী ক্যাম্প আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন।
পরিদর্শনকালে ধর্মমন্ত্রী বলেন, “আমরা হজযাত্রীদের খাদেম। তাদের সেবা দিতে না পারলে আমাদের দায়িত্বে থাকার কোনো অর্থ নেই। প্রয়োজনে পদত্যাগ করা উচিত।” তিনি জানান, হজযাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

এ সময় তিনি আরও বলেন, তারেক রহমান হাজী ক্যাম্প পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করেছেন। হজযাত্রীদের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে বলেও জানান তিনি।
চলতি বছরের প্রথম হজ ফ্লাইট শুক্রবার রাতেই উড়াল দেওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার থেকেই হাজী ক্যাম্পে আসতে শুরু করেছেন হজযাত্রীরা। পরিদর্শনের সময় ধর্মমন্ত্রী ফ্লাইট উদ্বোধনের প্রস্তুতি, হজযাত্রীদের থাকা-খাওয়া ও অন্যান্য ব্যবস্থাপনা সরেজমিনে খোঁজ নেন।
তিনি হজযাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রস্তুতি সম্পর্কে জানতে চান। পাশাপাশি ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী দলের টিম লিডারদের সঙ্গে মতবিনিময় করেন।
ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীরা যেন স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে পবিত্র এ সফরে যেতে পারেন, সে বিষয়টি সরকার গুরুত্ব সহকারে দেখছে। সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
হজ ক্যাম্পে ছারপোকা ও মশার উপদ্রবের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ধর্মমন্ত্রী বলেন, সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছি: আমজনতার তারেক রহমান

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

আজ জাতীয় শাশুড়ি দিবস

বিশ্ব পোলিও দিবস উপলক্ষে রোটারি ইন্টারন্যাশনালের বর্ণাঢ্য র্যালি

মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ এনসিপি নেতা তানভীরুলের বিষপানে মৃত্যু

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো দল বা ব্যক্তির নন: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

