পূজা উদযাপন পরিষদের সঙ্গে ইসলামী আন্দোলনের মতবিনিময়

শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি, শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণ।
গত রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দলটির সহকারী মহাসচিব, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রপ্রার্থী হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, কেন্দ্রীয় মিডিয়া উপ-কমিটির প্রধান সমন্বয়ক ও নগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, নগর দক্ষিণের দফতর সম্পাদক গাজী নাজিমুদ্দিন, কার্যনির্বাহী সদস্য মুফতী খোরশেদ আলম এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাহদী ইমাম।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া পূজা চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখা এবং পারস্পরিক সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট রাখার বিষয়ে উভয় পক্ষের নেতৃবৃন্দ গুরুত্বারোপ করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করা সেই বিএনপি নেতা বহিষ্কার

২০২৭ সালের হজের নিবন্ধনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর

ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার

হজের সুষ্ঠু ব্যবস্থাপনায় সৌদির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে: ধর্মমন্ত্রী

সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী

জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

সোহরাওয়ার্দী উদ্যানে ঈদে মিলাদুন্নবীর মহাসমাবেশে হাজারো মানুষের ঢল

ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম

শেরপুরে বর্ণিল আয়োজনে ৮ দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু

