হজের সুষ্ঠু ব্যবস্থাপনায় সৌদির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে: ধর্মমন্ত্রী

হজের নিবন্ধন ও ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সৌদি আরব সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। শনিবার (৫ সেপ্টেম্বর) শ্রেষ্ঠ হজ গাইডদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করার পাশাপাশি বাংলাদেশি হাজিদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছে সরকার। গতবার একটি এজেন্সির অব্যবস্থাপনার কারণে দুইজন হাজি সময়মতো হজে যেতে পারেননি উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, পরে পুলিশ, এনএসআইসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় তাদের হজে পাঠানো হয়। এটিকে একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন তিনি।
হাজিদের সেবার বিষয়ে মন্ত্রী বলেন, গতবার সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ১ লাখ পানির বোতল সরবরাহ করা হয়েছে। এছাড়া লাগেজ র্যাপিং করতেও হাজিদের কোনো অর্থ ব্যয় করতে হয়নি; পুরো কার্যক্রমটি সরকারের নিজস্ব ব্যবস্থাপনায় সম্পন্ন হয়েছে। সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে এবার কোনো হাজির লাগেজ হারিয়ে যায়নি বলেও উল্লেখ করেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

হজ গাইডদের সেবার মান আরও বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ভালো কাজ করলে ভবিষ্যতে হজ গাইডদের জন্য আরও সুযোগ তৈরি করা হবে এবং আজকের চেয়েও বড় পরিসরে পুরস্কৃত করা হবে। এবার শ্রেষ্ঠ হজ গাইডদের ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এই পুরস্কারের অর্থ আরও বাড়ানো হবে বলে জানান ধর্মমন্ত্রী।
অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ জানান, হজ কার্যক্রমে সাশ্রয় হওয়া অর্থ আগামীকাল সরকারের কাছে হস্তান্তর করবে মন্ত্রণালয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুর-ধুনটে বেকারত্ব দূর করতে আসিফ সিরাজ রব্বানীর বিশেষ উদ্যোগ

শেরপুরে দৈনিক জনবানীর ৩৫তম বর্ষপূর্তি উদযাপন

নওগাঁয় সাবেক এমপি শামসউদ্দীন আহমেদের সহধর্মিণীর জানাজা সম্পন্ন

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী

জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

সোহরাওয়ার্দী উদ্যানে ঈদে মিলাদুন্নবীর মহাসমাবেশে হাজারো মানুষের ঢল

ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম

শেরপুরে বর্ণিল আয়োজনে ৮ দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু

