শেরপুর-ধুনটে বেকারত্ব দূর করতে আসিফ সিরাজ রব্বানীর বিশেষ উদ্যোগ

বগুড়ার শেরপুর ও ধুনট উপজেলার শিক্ষিত তরুণদের প্রযুক্তিনির্ভর ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ‘ইওর গেটওয়ে টু গ্লোবাল আউটসোর্সিং’ শীর্ষক এক বর্ণাঢ্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় শেরপুর উপজেলার দুবলাগাড়ীস্থ ‘রুহুল আইটি’ অডিটোরিয়ামে এই সেমিনার আয়োজন করা হয়।
বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী সানভির বিশেষ কর্মসূচি ‘একসাথে গড়ি সমৃদ্ধ শেরপুর–ধুনট’ এর ব্যানারে আয়োজিত এই অনুষ্ঠানে দুই উপজেলার প্রায় ৩০০ শিক্ষার্থী ও আগ্রহী তরুণ অংশগ্রহণ করেন।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি তানভীর ইব্রাহীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশের করপোরেট ও টেলিকম খাতের বিশিষ্ট ব্যক্তিত্ব মেহবুব চৌধুরী এবং এসআর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী সানভি। এছাড়াও রুহুল আইটির পরিচালক রুহুল আমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আলোচনায় অংশ নেন।

সেমিনারে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং হলো অর্থনৈতিক মুক্তির অন্যতম হাতিয়ার। শেরপুর-ধুনট অঞ্চলের মেধাবী তরুণদের যদি পরিকল্পিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা যায়, তবে তারা চাকরির পেছনে না ছুটে নিজেরাই নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। এর ফলে একদিকে যেমন বেকারত্ব দূর হবে, অন্যদিকে আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হবে, যা গ্রামীণ অর্থনীতিতে আমূল পরিবর্তন আনবে।
আসিফ সিরাজ রব্বানী তার বক্তব্যে বলেন, “আমরা একটি চিন্তাশীল ও প্রযুক্তিনির্ভর নতুন প্রজন্ম গড়তে চাই। তরুণরা যাতে ঘরে বসেই বিশ্ববাজারে কাজ করে নিজেদের ও দেশের ভাগ্য বদলাতে পারে, সেই পথ সুগম করাই আমাদের লক্ষ্য।”
সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আউটসোর্সিংয়ের বিভিন্ন দিক সম্পর্কে বিশেষজ্ঞদের কাছ থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা গ্রহণ করেন। স্থানীয় সচেতন মহল এ ধরনের উদ্যোগকে তরুণদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

শেরপুরে সুদের টাকার জন্য বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা-ছেলে গ্রেপ্তার

শেরপুরে দুই শিক্ষকের ছবি দিয়ে আপত্তিকর পোস্ট, গ্রেপ্তার ১

ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশ জরুরি: এমপি সিরাজ

শেরপুরে কবি ও বেঙ্গল ফার্মেসির পরিচালক পারভেজের প্রয়াণ

শেরপুরে শিক্ষকদের ছবি জড়িয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তারের দাবি

শেরপুরে সাংস্কৃতিক জোটের নাম পরিবর্তন, নতুন নাম ‘ঐক্য সংসদ’

শেরপুরে মহাসড়কে নছিমনের চাপায় কৃষকের মৃত্যু

শেরপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে ১৮০ ডিগ্রি মোড়: নেপথ্যে কি শতকোটি টাকার মূর্তি?

