আগামীকাল শুভ মহালয়া

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পুণ্যলগ্ন শুভ মহালয়া শনিবার। এই দিন মহালয়া উদযাপনের মধ্য দিয়ে শুরু হচ্ছে দেবীপক্ষ এবং দুর্গাপূজার আনুষ্ঠানিক ক্ষণগণনা।
মহালয়া তিথি কেবল দেবীপূজার সূচনা পর্বই নয়, এটি পরলোকগত পূর্বপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে তর্পণ (জলদান) করারও দিন। সনাতন ধর্মমতে, পিতৃপক্ষের অবসানের পর দেবীপক্ষের সূচনা হয়। এই দুই পক্ষের সন্ধিক্ষণই হলো মহালয়া। শাস্ত্র অনুযায়ী, এই তিথিতেই দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান এবং মর্ত্যলোকে আগমন করেন। শনিবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে চণ্ডীপাঠের মাধ্যমে মর্ত্যে দেবীকে আহ্বান জানানো হবে।
মহালয়া উপলক্ষে দেশের বিভিন্ন মন্দির ও মণ্ডপে বিশেষ পূজা ও ঘট স্থাপন করা হবে। পুরাণে উল্লেখ রয়েছে, দুর্গাপূজার তিনটি গুরুত্বপূর্ণ পর্ব হলো মহালয়া, বোধন ও সন্ধিপূজা। মহালয়ার দিনে দেবী দুর্গা দেবতাদের ১০টি অস্ত্রে সুসজ্জিত হয়ে সিংহবাহিনী রূপে ৯ দিনব্যাপী যুদ্ধে মহিষাসুরকে পরাজিত ও বধ করেন। এছাড়া, মহালয়ার ভোরে সনাতন ধর্মাবলম্বীরা পূর্বপুরুষদের আত্মার মঙ্গল কামনায় তিল, জল ও অন্ন উৎসর্গ করে তর্পণ করবেন।

আগামী ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মাধ্যমে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে এবং ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে তা শেষ হবে। এ বছর দেবী দুর্গা ঘোটকে (ঘোড়ায়) চড়ে মর্ত্যে আসবেন এবং বিদায় নেবেন নৌকায়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর জানিয়েছেন, এবার সারা দেশে মোট ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। উৎসবকে ঘিরে দেশজুড়ে প্যান্ডেল নির্মাণ, আলোকসজ্জা ও প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে।
মহালয়া উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশের মন্দিরগুলোতে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক সুবাশীষ কুমার বিশ্বাস সাধন জানান, শনিবার ভোরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার উপস্থিত থাকবেন। এছাড়া রমনা কালী মন্দির, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, সিদ্ধেশ্বরী মন্দিরসহ বিভিন্ন মণ্ডপে চণ্ডীপাঠ ও ঘট স্থাপন করা হবে।
এ বছর দুর্গাপূজার মণ্ডপগুলোর জন্য সরকারি অনুদান ৪ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে। পাশাপাশি, সনাতন ধর্মাবলম্বীদের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাহী আদেশের মাধ্যমে দুর্গাপূজার ছুটি তিন দিন করা হয়েছে। এর ফলে সাপ্তাহিক ছুটিসহ আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি মিলবে। সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক উল্লেখ করে ধন্যবাদ জানিয়েছেন পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জনপ্রিয় ব্যান্ড তারকা হাসানের মা আর নেই

বগুড়ায় অপহৃত ব্যক্তি উদ্ধার, গ্রেফতার ১

ঢামেকে সাঁড়াশি অভিযান, দালালসহ আটক ৪৫

নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করবেন: মির্জা ফখরুল

আগামীকাল শুভ মহালয়া

পূজা উদযাপন পরিষদের সঙ্গে ইসলামী আন্দোলনের মতবিনিময়

২০২৭ সালের হজের নিবন্ধনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর

ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার

হজের সুষ্ঠু ব্যবস্থাপনায় সৌদির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে: ধর্মমন্ত্রী

